শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নবান্ন ও কালীঘাট অভিযান নিয়ে হাইকোর্টের রায় ও পুলিশের কড়া বার্তা, নির্ধারিত এলাকা ছাড়া মিছিল নিষিদ্ধ

Gopal Saha | | Editor: Sourav Goswami ০৮ আগস্ট ২০২৫ ২১ : ০৬Sourav Goswami

গোপাল সাহা: নবান্ন অভিযান ও অভয়া মঞ্চ থেকে ঘোষিত কালীঘাট অভিযানের প্রেক্ষিতে রাজ্য হাইকোর্ট এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। বুধবার ভবানী ভবনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা (এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, এডিজি (ল অ্যান্ড অর্ডার) জাভেদ শামীম, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী) একত্রে জানান— নবান্ন সংলগ্ন এলাকায় কোনো জমায়েত বা মিছিল সম্পূর্ণ ভাবে বেআইনি।

 

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুটি মামলার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রতিবাদ সাংবিধানিক অধিকার হলেও তা আইনের মধ্যে থেকেই শান্তিপূর্ণভাবে করতে হবে। সরকারি সম্পত্তির ক্ষতি, আইন ভাঙ্গা বা হিংসা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নবান্ন সংলগ্ন এলাকা অত্যন্ত সংবেদনশীল, সেখানে কোনো জমায়েত বা মিছিল করা যাবে না। রাজ্য প্রশাসন চাইলে একাধিক আইনানুগ ব্যবস্থা ও নির্দেশ নামা জারি করতে পারে, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের আইনশৃঙ্খলার বিষয়।

 

পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনো সংগঠন বা রাজনৈতিক দল এখনো পর্যন্ত পুলিশের কাছে আবেদন জমা দেয়নি। গতবার যারা নবান্ন অভিযান করেছিল, তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, তারা এবছর কর্মসূচিতে নেই বলে জানিয়েছে। দুটি নির্ধারিত এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল করলে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্ধারিত এলাকা হল— হাওড়ায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড (হাওড়া CP-এর আওতায়) এবং কলকাতায় রানী রাসমণি এভিনিউ (কলকাতা পুলিশ কমিশনারের আওতায়)। এডিজি জাভেদ শামীম বলেন, “আমরা জানতে চাই, কে কত বাস আনবে, কত লোক থাকবে, কীভাবে আসবে— এসব তথ্য আগাম দিতে হবে। ইন্টেলিজেন্স রিপোর্টে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।”

 

অভয়া মঞ্চ থেকে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হলেও তা অনুমোদন পায়নি। বিকল্প হিসেবে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার ফাইভ পয়েন্ট পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

 

প্রশাসনিক প্রস্তুতি হিসেবে গতবারের মতো এবারও কন্টেনার বসানোর প্রস্তুতি রাখা হচ্ছে। পার্কিং, নিরাপত্তা, মেডিকেল ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পুলিশ। আইন ভাঙলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “কেউ যদি হিংসাত্মক উপায়ে আইন অমান্য করে, তাহলে পুলিশ বাধ্য হবে ব্যবস্থা নিতে।”

 

রাজ্য প্রশাসনের বার্তা স্পষ্ট— নবান্ন অভিযান হোক বা কালীঘাট অভিযান, শান্তিপূর্ণ এবং অনুমোদিত জায়গায়ই কর্মসূচি পালন করতে হবে। অন্যথায় আইন নিজের পথে চলবে। পুলিশ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, যে কেউ অনুমোদিত এলাকা ছাড়া মিছিল করলে, সরকারি সম্পত্তির ক্ষতি করলে কিংবা আইন লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে আইনানুগ যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে যা যা করার তাই করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া