সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আজ, কাল বা পরশু নয়, আগামী ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় প্রবল দুর্যোগ। জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। বৃহস্পতিবার টানা দুর্যোগের অ্যালার্ট জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে-
০৭ আগস্ট-
উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। বৃহসপতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিক্ষপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার একাধিক অংশে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ) সম্ভাবনা।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার একাধিক অংশে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে পরিস্থিতি আরও জটিল করতে পারে বজ্রপাত। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-জলের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ‘না জেনে ফর্ম ফিল-আপ করবেন না’, রাজ্যবাসীকে ‘ডবল ইঞ্জিন সরকারের চালাকি’ বোঝালেন মমতা, রাজনীতি সরিয়ে আওড়ালেন আবেগের রবীন্দ্রনাথ-নজরুল
৮ আগস্ট-
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা।
শুক্রবার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) ভাসাতে পারে বিস্তীর্ণ এলাকা। আগামিকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত এবং দমকা হাওয়ার (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
৯ আগস্ট-
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১
সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে মৌসম ভবন।
শনিবার দুর্যোগ কম-বেশি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার একাধিক স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
১০ আগস্ট-
বৃহস্পতিবারের আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
১০-১১ আগস্ট দক্ষিণবঙ্গে তুলনায় কম দুর্যোগের সম্ভাবনা।
১২-১৩ আগস্ট-
১২ আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ১৩ আগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
১২ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত অংশে।
মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সেই কারণেই আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, .৭ আগস্ট, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার