সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘না জেনে ফর্ম ফিল-আপ করবেন না’, রাজ্যবাসীকে ‘ডবল ইঞ্জিন সরকারের চালাকি’ বোঝালেন মমতা, রাজনীতি সরিয়ে আওড়ালেন আবেগের রবীন্দ্রনাথ-নজরুল

রিয়া পাত্র | ০৭ আগস্ট ২০২৫ ১৪ : ১৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এনআরসি, ভোটার তালিকা এবং ভিন রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে বাংলাভাষীদের উপর আক্রমণ, বিগত কয়েকদিনে বাংলার মুখ্যমন্ত্রী ঝাঁঝাল আক্রমণে বারে বারে বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্র যাই করতে চাক, বিজেপি যাই করতে চাক না কেন, মানুষের উপর হেনস্থা তিনি বরদাস্ত করবেন না কোনওভাবে। এতদিন কড়া বার্তা দিয়েছেন। বৃহস্পতিবারেও সেই বার্তা দিলেন, সঙ্গে আওড়ালেন বাঙালির  আবেগের রবীন্দ্রনাথ-নজরুল। মনে করালেন বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, যতই অত্যাচার নেমে আসুক, পরিকল্পনা যত ভয়াবহই হোক না কেন, যে কোনও পরিস্থিতিতে আগলে রাখবেন তিনি। রাজ্যবাসীকে মনে করালেন, ‘সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না, ভাষা দেবেন না, অস্তিত্ব দেবেন না।‘ 

বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে যেমন মনে করালেন তাঁর জমানায় রাজ্যের মানুষের জন্য সরকারের একগুচ্ছ প্রকল্পের কথা, তেমনই মনে করালেন, বাংলাভাষীদের উপর আক্রমণ, অকারণ রোহিঙ্গা দেগে দেওয়া, ভোটার তালিকা নিয়ে চালাকি করা মেনে নেবেন না তিনি।

আরও পড়ুন: ‘বাবা চারদিকে জল, আমরা আর বাঁচব না…’, হড়পা বানে ভেসে গিয়েছে সন্তান! শেষ দু’ কথা কানে বাজছে বাবা-মায়ের...

 গ্রামীণ আবাস যোজনা প্রসঙ্গে বলতে গিয়েই এদিনের গুরুত্বপূর্ণ কথাটি বলেন মমতা। গ্রামীণ আবাস যোজনা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, তৃণমূল জমানায় সরকার প্রায় ৪৭ লক্ষ বাড়ি দিয়েছে, নতুন আরও ১২ লক্ষ বাড়ি দিয়েছে, তালিকায় আরও ১৬ লক্ষ। যাঁদের তালিকায় নাম রয়েছে,  তাঁরা ডিসেম্বরে অর্ধেক বাড়ির টাকা পেয়ে যাবেন, আবার মে মাসে পাবেন বাকিটা। কেউ বাকি থাকবেন না বাংলায়। ৭৫ লক্ষ বাড়ি করার ব্যবস্থা হয়েছে। বাকি করে দেবে। ঠিক তার পরেই মমতা বলেন, ‘কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল-আপ করুন, আমরা দেব, না জেনে ফর্ম ফিল-আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে। বলবে এই নাও এনআরসি-র নোটিস নাও।‘ জানিয়ে দেন ‘আদিবাসি, তফশিলি, দলিত, হিন্দু, মুসলমান, শিখ-এনটাইটেলড যাঁরা, নাম তুলতে হবে সকলের।

রাজ্যবাসীর উদ্দেশে বলেন, ‘কেন্দ্রের পরিকল্পনা রয়েছে। যাঁরা ভাবছেন তাঁদের এপিক কার্ড আছে, আর কিছু করতে হবে না। নিয়মটাই বদলে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কি না, আগের লিস্ট দেখলে হবে না। নতুন করে নাম তুলতে হবে।‘ ২০০২ সাল পর্যন্ত যাঁদের জন্ম হয়েছে, বাবা-মায়ের জন্ম-শংসাপত্র চাইছে,  সময়ের হিসেব করে প্রশ্ন করেন, ওই সময়ের কতজনের কাছে রয়েছে জন্ম-শংসাপত্র? 

নয়া আইন প্রণেতা, এক কথায় কেন্দ্রকে চরম কটাক্ষ করতেও ছাড়েননি। প্রশ্ন ছুঁড়ে দেন- ‘যাঁরা বলছেন, তাঁদের আছে তো। যাঁরা আইন করছেন, তাঁদের আছে তো? তাঁরা সোনার চামচ মুখে দিয়ে জন্ম গ্রহণ করেছেন। তাঁরা কী করবে বুঝবেন খেটে খাওয়া মানুষের কথা?’ 


‘বাংলা ভাষা বলে কোন ভাষা নেই’, গত কয়েকদিনে চরম বিতর্কের কেন্দ্রে থাকা এই প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। সোজা প্রশ্ন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? মন্তব্যকারীদের ‘অপদার্থ’ অ্যাখ্যা দিয়ে মমতার আফশোস, রাজ্যের প্রশাসনিক পদে থাকার জন্য, বহু ক্ষেত্রে ‘নীরবে’ সয়ে যেতে হয় তাঁকে। গুরগাঁও-রাজস্থান-অসম-মধ্যপ্রদেশ, যেখানে যেখানে বাংলার মানুষের উপরের অত্যাচার চলছে, তার হিসেব দিয়ে, ‘ডবল ইঞ্জিন সরকারের চালাকি’ বুঝিয়ে দিলেন রাজ্যবাসীকে। একইসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে একে একে আওড়ালেন বাঙালির আবেগের নজরুলের কবিতা, রবি ঠাকুরের গান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া