সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঘেমে-নেয়ে অফিস যাওয়ার দিন শেষ! রাজ্যে কবে চালু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন? দিনক্ষণ জানিয়ে দিল রেল

রিয়া পাত্র | ০৬ আগস্ট ২০২৫ ২০ : ৩১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহের শেষেই চালু হতে চলেছে রাজ্যে প্রথম শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার ১০ আগস্ট থেকে চালু করা হতে পারে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রা। রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলে  সোমবার থেকে চালু হতে পারে বাণিজ্যিকভাবে এই ট্রেনের যাত্রা। রেলের একটি সূত্র জানিয়েছে, উদ্বোধনে রাজ্যের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার ছাড়াও আমন্ত্রণ জানানো হবে স্থানীয় সাংসদ, বিধায়ককে। থাকবেন রেলের পদস্থ কর্তারা। 

চলতি বছরের জুন মাসে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এই ট্রেনটি রানাঘাট স্টেশনে নিয়ে আসা হয়। একটি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেনটি নিয়ে আসে। রেল সূত্রে জানা জানা গিয়েছে,  ১২ কামরার এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনের মোট আসন সংখ্যা ১১০০। আছে আপৎকালীন প্রয়োজনে যাত্রীদের সঙ্গে ট্রেন চালক ও গার্ডের মধ্যে কথা বলার জন্য 'টক ব্যাক' সিস্টেম। গোটা ট্রেনটি মোড়া থাকবে সিসিটিভি ক্যামেরায়। প্রতিটি কামরায় আছে ৩০ টনের এসি মেসিন। স্টিল বডি বা ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা। সেইসঙ্গে ট্রেনের প্রথম থেকে শেষপর্যন্ত থাকবে 'ভেস্টিবুল' ব্যবস্থা। 

আরও পড়ুন: আক্রোশে ৫০! একসপ্তাহেই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের...

এবিষয়ে পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত দিনে দু'বার এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনটি চালানো হবে। সকালে 'অফিস আওয়ার্স' বা দিনের ব্যস্ত সময়ে ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদহের দিকে রওনা দেবে। সন্ধেবেলায় আবার ব্যস্ত সময়ে শিয়ালদহ থেকে রানাঘাটের দিকে রওনা দেবে। পরবর্তী সময়ে যাত্রী সংখ্যা বাড়লে ট্রেনের সংখ্যাও সেই অনুযায়ী বাড়ানো হবে বলে ওই আধিকারিক জানান। ট্রেনের দরজা স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলবে এবং বন্ধ হবে। মেট্রো রেলের মতো এই ট্রেনের দরজাও স্টেশনে না থামা পর্যন্ত খুলবে না। চালক বা গার্ড এই বিষয়টি পরিচালনা করবেন। 

কত টাকা ভাড়া হবে এই ট্রেনের? রেল জানিয়েছে শিয়ালদহ থেকে দমদম, ব্যারাকপুর, নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত একপিঠের ভাড়া যথাক্রমে ৩৫, ৬০,৯০ এবং ১২০ টাকা। যার অর্থ একবার যাত্রার জন্য ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা। রেল আশাবাদী এই নতুন শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেনের পরিষেবা প্রত্যেকটি যাত্রীকে সন্তুষ্ট করবে।

উল্লেখ্য, জুন মাসেই এই ট্রেন সম্পর্কিত বেশকিছু তথ্য সামনে এসেছিল। জুন মাসে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, একটি নয়, দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে অফিস আওয়ার্স বা দিনের ব্যস্ত সময়েই চলবে এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনগুলি। ট্রেনের ভাড়া নিয়ে তখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও রেল সূত্রে জানা গিয়েছিল, ১০ কিমি পর্যন্ত টিকিটের মূল্য ২৯ টাকা ধার্য্য করা হয়েছে। ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া হবে ৩৭ টাকা। 

 

জুন মাসেই এসি লোকাল ট্রেনের বিষয়টি নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে আলোচনা শুরু হওয়ার পর, শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছিলেন, 'এই ট্রেন হল সিটি অফ জয় এবং শহরতলীর বাসিন্দাদের শিয়ালদহ ডিভিশনের একটি উপহার।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া