সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৬ আগস্ট ২০২৫ ১৯ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা কাল শেষের মুখে। তবে বৃষ্টি-বাদলা থেকে আপাতত বঙ্গবাসীর রেহাই নেই। হাওয়া অফিসের তথ্য তেমনটাই। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, এখনও উত্তর এবং দক্ষিণ বঙ্গে কী পরিমাণ দুর্যোগের সম্ভাবনা। তার মাঝেই, বুধ সন্ধেয় বড় আপডেট। পৌণে সাতটার আপডেটে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, হাতে আর বেশি সময় নেই। আগামী দু থেকে তিন ঘণ্টার মাথায় বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তুমুল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুত, দমকা হাওয়া বইবে। তিন জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। চলতি সপ্তাহ আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। আবার জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা। ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা।
বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তরচব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ মেঘলা। বেশকিচু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে।
বর্ষা থেকে রেহাই নেই উত্তরবঙ্গের। মৌসম ভবন জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, মালদহ, আলিপুর দুয়ারে বুধবার জারি হলুদ সতর্কতা। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপ হবে বৃহস্পতিবার থেকে। উত্তরের জেলাগুলিতে আগামিকাল দুর্যোগের ঘনঘটা। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এই চার জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও মালদহে। এই দুই জেলায় হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। রবিবার কালিম্পং, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কোচবিহারে। এই দুই জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার