সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৬ আগস্ট ২০২৫ ১৬ : ৪০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার মুর্শিদাবাদ জেলায়। মৃত মায়ের দেহ আগলে বসে রইলেন তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলে। বুধবার সকালে বন্ধ ওই বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেন।
পুলিশ এসে বাড়ির ভেতর ঢুকতেই সকলে চমকে যান। দেখা যায় ওই বাড়ির মালিক বাসন্তী সাহার (৬০) পচাগলা দেহ আগলে বসে রয়েছেন তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলে সুজয় সাহা (৩০)। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার নিমতিতা পঞ্চায়েতের কর্মকার পাড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক সময় সুজয় পড়াশোনা যথেষ্ট মেধাবী ছিলেন এবং তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও একটি বিষয় নিয়ে পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর সুজয়ের কিছু মানসিক সমস্যা দেখা দেয়। তারপর থেকেই তিনি সামশেরগঞ্জের বাড়িতে নিজের মায়ের সঙ্গে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজয়ের এক ভাই রয়েছে। কিন্তু মানসিক রোগী সুজয় তাঁর ভাই বাড়িতে থাকলেই তাঁকে মারধর করতেন। এই কারণে বাড়ি ছেড়ে সুজয়ের ছোট ভাই বর্তমানে রঘুনাথগঞ্জ থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সামশেরগঞ্জের গ্রামের বাড়িতে মা এবং দাদার সঙ্গে তাঁর খুব কম যোগাযোগ ছিল।
মৃত বাসন্তীদেবীর প্রতিবেশীরা বলেন, সুজয়ের মানসিক ভারসাম্যহীনতা অত্যন্ত প্রকট ছিল। তবে বাসন্তীদেবীরও অল্প মানসিক সমস্যা ছিল। সেই কারণে মা এবং ছেলে কেউই পাড়া-প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না।
বাসন্তী সাহার এক প্রতিবেশী জানান, 'গত ৪-৫ দিন ধরে মা এবং ছেলেকে বাড়ির বাইরে দেখতে পাইনি এবং বাড়ির ভিতর থেকেও কোনও সাড়া -শব্দ আমরা পাচ্ছিলাম না। দু'জনেই যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই আমরা বিষয়টিতে কোনও গুরুত্ব দিইনি। আজ ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে আমরা খবর দিই। আমরা জানি না ওই মহিলার কীভাবে মৃত্যু হয়েছে।'
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক যদিও ইঙ্গিত করেছেন, ওই মহিলাকে তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলে সুজয় খুন করেও থাকতে পারেন। যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ। তিনি জানান , মৃতদেহটি দেখে আমাদের মনে হয়েছে ওই মহিলার কমপক্ষে ৪-৫ দিন আগে মৃত্যু হয়েছে। দেহটিতে ভয়ঙ্কর রকমের পচন ধরে গিয়েছিল। ওই মহিলার শরীরে কোনও আঘাত রয়েছে কিনা তা বোঝা সম্ভব হয়নি।
ওই আধিকারিক আরও জানান , কিছুদিন আগে সুজয়ের পরিবারের এক সদস্যের তরফে আদালতে একটি মামলা করা হয়েছিল এবং তাঁর চিকিৎসার জন্য মানসিক চিকিৎসার হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছিল। এদিন আদালতের আদেশ পালন করার জন্য আমরা যখন ওই বাড়িতে যাই তখন বাসন্তীদেবীর বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়ির ভেতরে ঢুকে আমরা দেখতে পাই সুজয় সাহা মৃত মায়ের দেহের পাশে বসে রয়েছেন। মায়ের যে মৃত্যু হয়েছে সেই বিষয়ে তাঁর কোনও অনুভূতি ছিল না।
সামশেরগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে বাসন্তীদেবীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে। এর পাশাপাশি মানসিক ভারসাম্যহীন সুজয়কে চিকিৎসার জন্য বহরমপুরে মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য পাঠানো হয়েছে।
তৃণমূল কংগ্রেসের নিমতিটা অঞ্চল সভাপতি সামিউল হক বলেন ,'সুজয় দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বাড়ির পাশ দিয়ে কেউ গেলে প্রচন্ড চিৎকার করতেন। মাঝেমধ্যে ওই যুবককে বেঁধে রাখাও হত যাতে কাউকে আক্রমণ না করে বসেন। তবে সুজয়ের মায়ের কীভাবে মৃত্যু হয়েছে তা আমরা জানি না। '
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার