সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ২৬-এর ভোটে ‘চমক’ সিপিএমে! তারকাদের সম্ভাব্য আগমন, যুব প্রার্থীতার জোর, ঘুরবে কি ভাগ্যের চাকা?

পল্লবী ঘোষ | ০৬ আগস্ট ২০২৫ ১৬ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভোট আসে, ভোট যায়—কিন্তু শূন্য আসনেই আটকে আছে সিপিএম। দীর্ঘ এক দশক ধরে বাংলার বিধানসভায় প্রতিনিধিত্বহীন এই বাম দল কি তবে নতুন কিছু ভাবছে? অন্তত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাম্প্রতিক মন্তব্যে সেই ইঙ্গিতই মিলছে। তিনি দাবি করেছেন, সিপিএম ইতিমধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের পথে অনেকটাই এগিয়ে গেছে। শুধু মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্যর মতো পরিচিত ছাত্র-যুব মুখ নয়, তালিকায় থাকছে আরও ‘চমক’।

 

এই ‘চমক’ ঠিক কী—তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বিশেষ করে সেলিমের মন্তব্য অনুযায়ী, টলিপাড়া থেকে ‘কম-বেশি সব বয়েসের’ মানুষকে প্রার্থী করার ইঙ্গিত পাওয়া গেছে। টলিগঞ্জের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দেবদূত ঘোষ, মানসী, রাহুলদের পাশাপাশি আরও বেশ কয়েকজন পরিচিত মুখকে ঘিরে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, ছোটপর্দা কিংবা বড়পর্দার তারকারা যদি সত্যিই বাম রাজনীতিতে যুক্ত হন, তবে তা রাজ্যের রাজনীতির গতিপথে সামান্য হলেও আলোড়ন তুলতে পারে। 

 

আরও পড়ুন: মৃত্যুর পরেও প্রেমে হাবুডুবু, প্রেমিকার মৃতদেহ নিয়ে ৭ বছরের সংসার, কঙ্কালের পাশেই ঘুমাতেন যুবক, ঠিক যেন হিচককের 'সাইকো'

 

দলের এক অভিজ্ঞ কর্মী নাম প্রকাশ না করে বলেন, “সিপিএমের অতীত ঐতিহ্য আছে। এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে যদি কোনও সাংস্কৃতিক মুখ দলকে ভরসা দিতে চায়, সেটা ইতিবাচক বলেই মনে করি।” অন্যদিকে এক তরুণ শিল্পী জানান, “পার্টি যদি আমায় ভাবে, আমি অবশ্যই বিবেচনা করব। এই সময়ে রাজনীতিতে যুক্ত হওয়াটা সামাজিক দায়িত্বও বটে।”

 

তবে এই পদক্ষেপের পেছনে কেবলমাত্র ‘চমক’ নয়, একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি কাজ করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র-যুব নেতৃত্বের একাধিক বিতর্কিত ঘটনার পর সিপিএম যে ভাবমূর্তি ঘোরাতে চাইছে, তা স্পষ্ট। আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনিই বারংবার বলে এসেছেন—বৃদ্ধ তন্ত্রের দিন শেষ, এবার তরুণ প্রজন্মকে জায়গা দিতে হবে।

 

সিপিএমের বর্তমান অবস্থান শূন্য, কিন্তু লক্ষ্য এক। সেই ১—যা বামেদের অস্তিত্বের প্রশ্নে প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, এবার কি তবে ভাগ্যের গেরো খুলবে? নাকি শুধু তারকাদের নামেই থেমে থাকবে এই চমক? ভোট এখনও এক বছর দূরে, কিন্তু আলিমুদ্দিন ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছে—এবং এই খেলার ফল রাজ্যের ভবিষ্যতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটা সময়ই বলবে। 

 

আরও পড়ুন: 'বাবার মতো পাত্র চাই', খুঁজে না পাওয়ায় বাবার সঙ্গেই সাত পাক ঘুরলেন মেয়ে! ছিঃ ছিক্কার গ্রামবাসীদের

 

২০১১ সালের পর থেকে সিপিএমের ভোটব্যাঙ্কে চূড়ান্ত বিপর্যয় নেমে এসেছে। একের পর এক নির্বাচনে শূন্য আসনে থমকে থাকা দলটি জনগণের আস্থা ফিরে পেতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক আন্দোলন—কখনও বেকারত্ব, কখনও শিক্ষক নিয়োগ দুর্নীতি কিংবা কৃষকস্বার্থ নিয়ে—সবই ছিল মূলত ছাত্র-যুব নেতৃত্বনির্ভর। কিন্তু এসবেই জনমনে বিশেষ সাড়া ফেলতে পারেনি সিপিএম। পুরনো কাঠামো ভেঙে ফেললেও এখনও তারা বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠতে পারেনি। ফলে বামপন্থার ঐতিহাসিক শক্ত ঘাঁটি আজ জনবিচ্ছিন্ন, আর প্রশ্ন উঠছে—বামেদের পুনরুত্থান আদৌ সম্ভব কি না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া