সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাছের বদলে আলুসিদ্ধ আর ডিম? রাগে মাকে মেরে আত্মঘাতী ছেলে

সুমিত চক্রবর্তী | ০৫ আগস্ট ২০২৫ ২১ : ৩১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অভাবের সংসার। মা, মাছের বদলে আলুসিদ্ধ ও ডিম রান্না করে ছেলেকে খেতে দেওয়ায় ঘটে গেল বিপত্তি । মাকে প্রথমে মোবাইল ছুঁড়ে মেরে গুরুতর আহত করে তারপর নিজেই আত্মঘাতী হল ছেলে। 


সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত ঝাউবনা এলাকায়। মৃত কিশোর ১৭ বছর বয়সী বলে জানিয়েছেন প্রতিবেশীরা। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিতৃহারা ওই কিশোর তার মায়ের সঙ্গে থাকত।  মা ঠিকা কাজ করে কোনওক্রমে সংসার চালাতেন।  সোমবার দুপুরে ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত দেওয়ায় বেজায় চটে যায় ছেলে। মায়ের সঙ্গে বেঁধে যায় বাগ-বিতণ্ডা। 

 

মা রোজ কেন ভাল খাবার রান্না করে না এই অভিযোগ তুলে রাগের মাথায় হঠাৎই নিজের হাতে থাকা মোবাইল ফোনটি ছুঁড়ে মারে ছেলে। শক্ত ফোনের আঘাতে তার মায়ের চোখের নিচে কেটে গিয়ে রক্ত বের হতে থাকে।

 

আরও পড়ুন: প্যান কার্ডে নতুন ফিচার, কোন নতুন সুবিধা থাকবে এবার

এরপর কিছুক্ষণ পর অনুতপ্ত হয়ে নিজেই ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। এমনকী আত্মহত্যার আগে নিজের সমাজমাধ্যমের পাতায় স্ট্যেটাস দিয়ে ওই কিশোর লিখে গিয়েছে, 'আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী' । 


মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর শুনে এলাকায় পৌঁছায় নওদা থানার পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

 

মৃত কিশোরের  মা রমলাদেবী কান্নায় ভেঙে পড়ে বলেন, 'অভাবের সংসার আমাদের। ছেলেকে দুপুরে মাছ করে দিতে পারিনি।  আলু সেদ্ধ  আর ডিম ভাজা দিয়ে খেতে বলেছিলাম। রাতে মাছ রান্না করে দেব বলে কথা দিয়েছিলাম। কিন্তু তাতেই ছেলের মাথা গরম হয়ে যায়।' 


তিনি আরও বলেন' প্রথমে আমার মুখে মোবাইল ফোন ছুঁড়ে মারে ছেলে। তারপর খাবার ফেলে ঘর থেকে বেরিয়ে যায়।' রমলা দেবী জানিয়েছেন, 'বিকেলে আমি নিজের কাজে বেরিয়ে যাওয়ার পর ঘরে ঢুকে ছেলে গলায় দড়ি দেয় । পরে বিষয়টি জানাজানি হতে আমরা তাকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। আমার ওপর অভিমানেই ছেলে হয়ত  এইরকম একটা চরম সিদ্ধান্ত নিয়েছে।'


 
মৃত কিশোরের প্রতিবেশী শ্যামল সরকার  জানিয়েছেন, 'মা ও ছেলের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হত। গতকাল দুপুরে মা শুধুমাত্র আলুর তরকারি দিয়ে ভাত খেতে দেওয়ায় ছেলে মাকে মোবাইল ছুঁড়ে মারে। তারপর ভাতের থালা ফেলে আমাদের বাড়ি চলে আসে।' শ্যামলবাবু আরও বলেন ,'গতকাল দুপুরে আমাদের বাড়িতেই ভাত খায় সে। তারপর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নিজের বাড়ি চলে যায়। আর সেখানে গিয়েই গলায় দড়ি দিয়েছে। সমাজমাধ্যমের স্ট্যেটাসে বিষয়টি জানতে পারার পর আমরা তার বাড়ি গিয়ে ঘর থেকে তাকে অচৈতন্য অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সে মারা গিয়েছে ।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া