শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৫ আগস্ট ২০২৫ ১৮ : ৩৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: বজ্রাঘাতে ফাটল ধরল বাড়ির ছাদে। তৈরি হল বড়সড় গর্ত। তাও বেশ অনেকটাই। ভেঙে গেল সানসেট। পুড়ে গেল সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম। বজ্রপাত অথচ ধরনটা অনেকটাই উল্কাপাতের মতো। এমন বজ্রপাত দেখে অবাক গৃহকর্তা থেকে স্থানীয়রা সকলেই।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পান্ডুয়ার খন্যানে। ঘটনায় আহত হয়েছেন এক শিশু সহ পরিবারের সদস্যরা। গভীর রাতে বাজ পড়ে খন্যানের হাটপুকুর গ্রামের বাসিন্দা রাজু মালিকের বাড়িতে। বাড়ির ছাদে গর্ত হয়ে যায়। ফেটে যায় গোটা ছাদ। বাড়ির সানসেটও ভেঙে যায়। পুড়ে যায় ঘরে থাকা টিভি, ফ্রিজ সহ সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম। আহত হয় তিন মাসের শিশু। আহত হয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
আহত শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্য রাতে পান্ডুয়ার ইটাচুনাচুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর গ্রামে ঘনঘন বজ্রপাত হয়। সঙ্গে চলতে থাকে প্রবল বৃষ্টি। তখনই হঠাৎ বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাজু মালিকের বাড়ির ছাদ। ছাদে গর্ত হয়ে যায়। বিদ্যুতের ঝলক আর প্রচন্ড শব্দে তিন মাসের শিশু কন্যা আহত হয়। শিশুর মা বাবাও আহত হন। তাঁদের ইটাচুন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মন্টু মণ্ডল বলেছেন, রাতে গ্রামে যেভাবে বজ্রপাত হচ্ছিল তাতে যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছিল গ্রামে। সকালে তিনি জানতে পারেন স্থানীয় একটি বাড়িতে বজ্রপাত হয়েছে। সেই বাড়ির একটি শিশু আহত হয়েছে। সঙ্গে পরিবারে অন্য সদস্যরা আহত হয়েছে। বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে আশেপাশে থাকা একাধিক বাড়িতেও। ঘটনার পর থেকে শিশুটি নিস্তেজ হয়ে আছে। আপাতত শিশুটি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সমিতি ব্লকে বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই বজ্রপাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বাংলায়। গত ২৪ জুলাই আচমকা বজ্রাঘাতে রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এদের মধ্যে ৮ জনই বাঁকুড়ার বাসিন্দা। বাঁকুড়া ছাড়াও বর্ধমানে মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ দিনাজপুর জেলায় ১, পুরুলিয়ায় ১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন প্রাণ হারিয়েছেন। বেশির ভাগের মৃত্যুই মাঠে কাজ করতে গিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।
দুপুর থেকে হঠাৎ করেই বদলে যায় আবহাওয়ার চিত্র। সকাল থেকে রোদ থাকলেও দুপুরের পর কালো করে মেঘ করে আসে বাঁকুড়া জেলায়। প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবার বাঁকুড়াবাসীর কাছে হয়ে উঠল অভিশাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রকার প্রাকৃতিক তাণ্ডব। ফলত, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বজ্রাঘাতে প্রাণ হারালেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ভয় আর শোকের মেঘ। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার কোতুলপুর, পাত্রসায়র, জয়পুর, ইন্দাস ও ওন্দা ব্লক।
ছবি পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার