রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘এসআইআর-এর নামে এনআরসি করা চেষ্টা’, কেন্দ্রকে ছাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

অভিজিৎ দাস | ০৫ আগস্ট ২০২৫ ১৭ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সভায় কেন্দ্রের বিরুদ্ধে তাঁর ছাঁচাছোলা আক্রমণ, “এসআইআর-এর নামে এনআরসি করা চেষ্টা চলছে”। তাঁর আরও প্রশ্ন, “আধার, ভোটার এবং রেশন কার্ড কোনওটাই চলবে না। তাহলে কোনটা চলবে। এত টাকা খরচ করা হল কেন? সেগুলি তো কেন্দ্র এবং কমিশনই তৈরি করিয়েছে।”

বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন কমিশন জানিয়েছে ২০০৩ সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এই সংশোধনী হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬৬ লক্ষ নাম বাদ গিয়েছে। র মধ্যে ২২ লক্ষ মৃত, ৩৬ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন বা খোঁজ নেই, সাত লক্ষের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এবং এক লক্ষ সময়ের মধ্যে নথি জমা দেননি। এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত। আর তা করা হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে। 

পশ্চিমবঙ্গে শেষ বার এসআইআর হয়েছিল ২০০২ সালে। গত ২৯ জুলাই সোমবার রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন। আপাতত ১১টি জেলার বিধানসভা কেন্দ্রগুলির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়ার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: মোদির সুরক্ষায় নাগাকন্যার দায়িত্ব বিরাট, প্রধানমন্ত্রীর রক্ষাবেষ্ঠনীতে প্রথম মহিলা এসপিজি আদাসো কাপিসাকে চেনেন?

গত ৩১ জুলাই কমিশন জানিয়েছে, দেশজু়ডে সমস্ত রাজ্যেই হবে এসআইআর। প্রতিটি রাজ্যকে এবিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জেরে ফের একবার উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি। একদিকে যেমন বিজেপি আগে থেকেই জানিয়ে দিয়েছিল রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবেই। তেমনই এর বিরোধিতায় সরব ছিল রাজ্যের শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি দিল্লিতে এসআইরকে কটাক্ষ করে বলেছিলেন নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের কথায় কাজ করছে। এসআইআর নিয়ে ইতিমধ্যে সংসদে সরব হয়েছিলেন বিভিন্ন বিরোধী দলগুলিও।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকার যাচাইয়ের জন্য মাঠে নামবেন জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইআরও এবং বুথ লেভেল অফিসারেরা । তাঁরা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তার পর নথি যাচাই করে তৈরি হবে সংশোধিত ভোটার তালিকা। এসআইআর নথি যাচাইয়ের ক্ষেত্রে ১১টি নথিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল, তাঁদের অতিরিক্ত কোনও কাগজ দেখাতে হবে না। একই নিয়ম প্রযোজ্য হবে তাঁদের সন্তানদের ক্ষেত্রেও, যদি অভিভাবকের নাম ওই তালিকায় থেকে থাকে। তবে নতুন ভোটার, অন্য রাজ্য থেকে আসা ব্যক্তি অথবা যাঁদের নাম সেই পুরনো তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রে বাড়তি নথি ও আলাদা ফর্ম জমা দিতে হবে। এই যাচাইয়ের মধ্যে থাকবে নাগরিকত্ব সংক্রান্ত তথ্যও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া