মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সারারাত মুহুর্মুহু বজ্রপাত, ঝড়-বৃষ্টি দক্ষিণের জেলায় জেলায়, এখনই এই জেলায় শুরু হবে তুমুল দুর্যোগ, সকালেই জানিয়ে দিল হাওয়া অফিস

রিয়া পাত্র | ০৫ আগস্ট ২০২৫ ০৮ : ২৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, নতুন বছরেও জারি থাকবে দুর্যোগ। পূর্বাভাস সত্যি করে, আগস্টের শুরুর কদিনেই টানা দুর্যোগ। সোমবার রাত থেকে দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় দুর্যোগ বেড়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টি রাত জুড়ে সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, বিদ্যুতের ঝলক। মঙ্গল সকালেও জেলায় জেলায় আকাশের মুখ ভার। পাত্তা নেই রোদের। তার মধ্যেই সাত সকালে লেটেস্ট আপডেট জানিয়েছে মৌসম ভবন। 

 

মঙ্গলবার একেবারে সকালের দিকেই হাওয়া অফিস হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়-জলের পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। মঙ্গলবার সকাল ৭.৪০ নাগাদ হাওয়া অফিস লেটেস্ট আপডেটে জানায়, আগামী দু-তিন ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা হাওড়ার একাধিক অংশে। অতি বৃষ্টির সঙ্গেই বজ্রপাত, দমকা হাওয়া দোসর হতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। 

 

আরও পড়ুন: ‘বল তুই বাংলাদেশি’, কারখানা থেকে জোর করে তুলে নিয়ে যায় বাংলার যুবককে, মেরে ভেঙে দিল দু’ পা, বিজেপির রাজ্যে পুলিশের

 

মৌসম ভবনের আপডেট, মঙ্গলবার দিনভর মেঘলা থাকবে শহরের আকাশ। দিনভর মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার নানা অংশে। সকাল থেকে এক দু' পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতার নানা অংশে। আবহাওয়া দপ্তরের সাতসকালের আপডেট অনুযায়ী, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশকিছুটা কম। অন্যদিকে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি, তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম। 

 

বাঁকুড়া থেকে পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্শমান, হাওড়া থেকে হুগলি, দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই মঙ্গলবার জারি হলুদ সতর্কতা। তবে বুধবার বৃষ্টির পরিমান কিছুটা কমার সম্ভাবনা। দুর্যোগ আরও বাড়তে পারে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতি-শুক্র দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত, ঝড়-জলের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। 

 

অন্যদিকে এখনও তুমুল দুর্যোগ জারি উত্তরের জেলাগুলিতেও। টানা কয়েকদিন সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। চলতি মরশুমে এক নাগাড়ে দুর্যোগ পরিস্থিতি উত্তরের জেলায় জেলায়।  মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,  কালিম্পঙয়ে ভারী বৃষ্টির সতর্কতা, জারি কমলা সতর্কতা। অন্যদিকে সেদিন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণদিনাজপুরে মালদহে জারি হলুদ সতর্কতা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে জারি হলুদ সতর্কতা।

 

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জারি লাল সতর্কতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া