মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৪ আগস্ট ২০২৫ ১৮ : ৩৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ-এর পদ থেকে ইস্তফা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ডেপুটি স্পিকার কাকলি ঘোষ দস্তিদারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি এবার থেকে লোকসভায় পিছনের বেঞ্চে বসতে চান। সোমবার মুখ্যমন্ত্রী ও দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে দলের সাংসদদের এক ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তিনি।
এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে লোকসভায় দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামাল দেবেন সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলনেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের কিছুক্ষণ পরই কল্যাণ চিফ হুইপ-এর পদ থেকে সরে দাঁড়ান। কল্যাণ নিজে তাঁর এই সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছেন, 'মমতা ব্যানার্জি জানিয়েছেন লোকসভায় দলের কো-অর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না। আঙুল তুলেছেন আমার দিকে। তাই আমি সরে গিয়েছি। দিদি (পড়ুন মমতা ব্যানার্জি) যখন মনে করছেন ঠিকঠাক সমন্বয় হচ্ছে না তখন আমিই সরে গেলাম।' পাশাপাশি কল্যাণ জানিয়েছেন, লোকসভায় তিনি 'ঝগড়া' করছেন কেন সেই বিষয়টিও দলনেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে। ফলে সবকিছু মিলিয়েই তিনি এদিন বৈঠকের পর চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেন।
কল্যানের সাফ কথা, কেউ ঠিকমতো লোকসভায় আসবেন না তবে দায় কেন তাঁর উপর পড়বে! তৃণমূলের একটি সূত্র থেকে জানা যায়, এর আগে কল্যাণের সঙ্গে আরেক তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর প্রবল মতানৈক্য নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে কল্যাণ পরিষ্কার জানিয়েছিলেন, তাঁকে কেউ গালাগালি করবে আর তিনি চুপচাপ সেটা হজম করে নেবেন এটা কোনোভাবেই সম্ভব নয়। এমনকী মহুয়া মৈত্রর প্রসঙ্গে তিনি তাঁর দলকেও জানিয়েছিলেন। আশা করেছিলেন, এদিনের বৈঠকে সেই বিষয়টি উঠে আসবে। কিন্তু সেটা না হওয়ায় তিনি 'দু:খ' পান। ফলে চিফ হুইপ-এর পদ থেকে ইস্তফা দেওয়ার পিছনে এই কারণটিও থাকতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে অভিষেকের নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে যথেষ্ট খুশি হয়েছেন তিনি। কল্যানের কথায়, 'অভিষেক যথেষ্ট পরিণত নেতা। দিদি যখন তাঁকে দলনেতা করেছেন তখন নিশ্চয়ই তাঁকে দিয়ে ভালো কাজ হবে।' জানা গিয়েছে, চিফ। হুইপের পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর কাছে অভিষেক ব্যানার্জির ফোন আসে। ফোনে অভিষেক তাঁকে আরও ৩-৪ দিন চিফ হুইপ হিসেবে কাজ করার অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পরবর্তী উপরাষ্ট্রপতি কি শশী থারুর? জল্পনা বাড়িয়ে কী বললেন ‘বেসুরো’ কংগ্রেস সাংসদ?
রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর একেবারে প্রথমদিন থেকেই দলের সঙ্গে আছেন কল্যাণ। নিজেও জানিয়েছেন, তিনি মমতা ব্যানার্জিকে দেখেই রাজনীতি করেন। মমতা যদি বলেন, তবে তিনি রাজনীতিও ছেড়ে দিতে পারেন। দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন কল্যাণ। যার মধ্যে অন্যতম হল সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক মামলা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তাঁর কাছে মন্ত্রী হওয়ার প্রস্তাব এলেও তিনি দলের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা লড়ার তাগিদে মন্ত্রী হতে চাননি। সাংসদ হিসেবেই থেকে গিয়েছেন।
একদিকে যেমন লোকসভায় কল্যাণকে বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে তেমনি সাংসদ হিসেবে নিজের কেন্দ্র শ্রীরামপুরেও যথেষ্ট সময় দিয়েছেন কল্যাণ। কর্মী ছাড়াও এলাকায় সাধারণ মানুষের মধ্যেও তাঁর যথেষ্টই জনপ্রিয়তা রয়েছে। সোমবার বিকেলে কল্যাণের ইস্তফার ঘটনার পর তৃণমূলের এক নেতা বলেন, মনে আর মুখে এক না হলে এরকম সিদ্ধান্ত চট করে নেওয়া যেমন যায় না তেমনি সেটা বাইরে এসে বলাও যায় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার