শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রেললাইনে বিকট শব্দ-বিস্ফোরণ? মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের আগেই বড় নাশকতার ছক! প্রবল আতঙ্ক

রিয়া পাত্র | ০৪ আগস্ট ২০২৫ ১৪ : ০৮Riya Patra

গোপাল সাহা ও রিয়া পাত্র: রবিবারের পর সোমবার। ফের রেললাইনে ভয়াবহ বিস্ফোরণের আতঙ্ক। প্রাথমিকভাবে যদিও গোটা ঘটোনাকে সাময়িক সময়ের জন্য বিস্ফোরণ বলে মনে করা হয়েছিল।  যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। তবে বিস্ফোরণের আতঙ্ক নাকি বিস্ফোরণ? রেলের পক্ষ থেকে ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিকই, তবে বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ঘটনাটি ঘটে রবিবার বিকেলে।  ভুবনেশ্বর থেকে দিল্লিগামী এক্সপ্রেস ট্রেন  পিয়ারডোবা-গড়বেতার মাঝে আচমকা থেমে যায়। পিছন থেকে ভেসে আসে বিকট শব্দ।  কিছুক্ষণেই ট্রেনের চালক ধারণা করেন, জঙ্গলমহলে রেললাইনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় মিনিট কুড়ি ট্রেন থামিয়ে রাখা হয় সেখানে। তল্লাশি চালানো হয় চতুর্দিকে। খতিয়ে দেখা হয় স্টেশন এবং সংলগ্ন অঞ্চল। রেল সূত্রের খবর, আতঙ্ক ছড়ালেও তল্লাশিতে দেখা যায়, বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: নিজের বাসভবনের সামনেই কংগ্রেস সাংসদের সঙ্গে ভয়াবহ ঘটনা, গলার হারটুকুও ছিঁড়ে নিল সে! দিল্লিতে সুরক্ষা

তবে বিস্ফোরণের আতঙ্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের ঠিক আগে এই ভয়াবহ নাশকতার কি না, তা নিয়ে রিতিমত চিন্তা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।  গোটা ঘটনায় মাও যোগ রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। একই সঙ্গে প্রশ্ন ঘুরছে, মাওবাদী শহীদ সপ্তাহের কারণে কেউ এই সময়ের সুযোগ লাগিয়ে নাশকতার ছক কষা হচ্ছে কি না।

 

এর আগে, রবিবার রেললাইনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় রেলকর্মীর। ওই ঘটনাতেও সন্দেহের তীর মাওবাদীদের দিকে। দাবি করা হচ্ছে, সন্দেহভাজন মাওবাদী হামলায় আইইডি বিস্ফোরণের কারণে রেলকর্মীর মৃত্যু হয়েছে ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী সুন্দরগড় জেলার একটি রেললাইনে। রবিবার এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত রেলকর্মীর নাম ইটুয়া ওরাম। তিনি ভারতীয় রেলের ‘কি-ম্যান’ পদে কর্মরত ছিলেন। বিস্ফোরণের স্থানে মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে মাওবাদীদের হাত থাকতে পারে।

ঘটনাটি ঘটেছে, বিমলগড় শাখার অন্তর্গত করমপাড়া ও রেঞ্জদা সংযোগকারী রেললাইনে। বিস্ফোরণে রেললাইনের আংশিক ক্ষতি হলেও যেহেতু এটি একটি লুপ লাইন, তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে প্রভাব পড়েনি বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের এক মুখপাত্র। জানা গিয়েছে, মাওবাদীরা ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দিয়েছিল। বিস্ফোরণস্থলটি সারান্ডা অরণ্য এলাকার মধ্যে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক। 

 

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এই মর্মান্তিক ঘটনার প্রতি শোকপ্রকাশ করেছেন এবং মৃত রেলকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (CMRF) থেকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর দপ্তর এক্স হ্যান্ডেলে জানিয়েছে। এই ঘটনার ফলে আবারও প্রশ্ন উঠছে মাওবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রসঙ্গত, কিছুদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় চার জন নকশাল মাওবাদী। তাদের মধ্যে দু’জন মহিলাও ছিলেন।

 

নিহত নকশালদের প্রত্যেককে মিলিয়ে ধরলে তাদের ওপর ছিল মোট ১৭ লক্ষ টাকার পুরস্কার। এরা সকলেই দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে তিনজন ছিলেন অ্যাক্টিভ কমিটি মেম্বার (ACM) স্তরের এবং একজন পার্টি সদস্য ও কমান্ডার। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া