মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ০৪ আগস্ট ২০২৫ ১১ : ৪৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে জন্ম শংসাপত্রে ইচ্ছেমতো কোনরকম সংশোধন আনা যাবে না। সংশোধন আনতে গেলে দিতে হবে তার জন্য উপযুক্ত নথি ও প্রমাণ। এমনটাই নির্দেশ নামা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মূলত, ১৯৬৯ সালের রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট (RBD Act) এর পনের নম্বর অনুচ্ছেদ ২০২৩ এর সংশোধিত আইন অনুযায়ী রাজ্যে স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টরেট হেলথ সার্ভিস এর পক্ষ থেকে এই নোটিশ জারি করে স্পষ্টই জানিয়ে দেওয়া হলো, মূলত জন্মসংসাপত্রে ইচ্ছেমতো নাম সংশোধন করতে গেলে একাধিক সরকারি নিয়মাবলী ও প্রয়োজনীয় নথি দিয়ে তবেই ত্রুটি সংশোধন করা যাবে।
আরও পড়ুন:‘দেশবিরোধী, অসাংবিধানিক, অপমানজনক’, বিতর্কিত চিঠিতে দিল্লি পুলিশকে তীব্র আক্রমণ মমতার
বিভিন্ন জেলা থেকে মূলত এ ধরনের নাম সংশোধনের বেনিয়মের অভিযোগ আসার পর এই নির্দেশ জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলার বিভিন্ন প্রশাসনিক বিভাগ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা আরবান ডেভেলপমেন্ট সহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ও সরকারি হাসপাতাল সমস্ত জায়গাগুলিতে। যে নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যখন জন্মের শংসাপত্র তৈরি হবে সেটাই চূড়ান্ত বলে নির্ধারিত হবে। সেখানে যে কেউ চাইলে যখন তখন নাম পরিবর্তন করতে পারবে না। এমনকি বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটলে সেক্ষেত্রেও নাম পরিবর্তনে নির্দিষ্ট নিয়মাবলী মেনে করতে হবে অর্থাৎ সরকারি নির্দেশিকা মেনে তা করতে হবে উভয় সম্মতিক্রমে। এমনকি নাম তোলার সময় যদি কোন ভুল থাকে কিংবা রেজিস্টারে যদি কোন ভুল থাকে অথবা কোন ক্ষেত্রে নাম যদি ঠিকমতো না উঠে থাকে তাহলেও সরকারি নিয়মাবলী মেনে এবং তার প্রয়োজনীয় নথি জমা দিয়ে তবেই তার সংশোধন করতে পারা যাবে। সরকারি নিয়মাবলী না মেনে কোনরকম কোন পরিবর্তন করা যাবে না। এমনকি বয়সের ও যদি কোথাও ভুল থাকে বা সংশোধন করতে হয় তাহলেও যে কেউ চাইলেই তা পরিবর্তন করতে পারবে না, তার জন্য মানতে হবে সরকারি একাধিক নির্দেশিকা, এবং তবেই তা সংশোধন করা সম্ভব।
উল্লেখযোগ্য বিষয়, এই নির্দেশিকা জারি করার কিছুদিন আগেই কেন্দ্র সরকার থেকে অভিযোগ এসেছিল যে রাজ্যের জন্মসংসাপত্রে বেশ কিছু অনিয়ম দেখা গিয়েছে এবং অভিযোগ আসছে বিভিন্ন রাজ্য থেকে, যা খুবই উদ্বেগ জনক। এমনটাই অভিযোগ আসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর, এই কেন্দ্র সরকারের অভিযোগের উপর ভিত্তি করে এবং বেনিয়ম কে আটকানোর জন্য এবং একই সাথে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জন্মসংসাপত্র নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগের কারণে এবং সেই বেনিয়মকে আটকানোর জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার