মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ডানকুনিতে গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি! তদন্তে চন্দননগর পুলিশ

কৌশিক রয় | ০৩ আগস্ট ২০২৫ ২১ : ১৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ডানকুনিতে জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একটি গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি বহুতলের একতলায় অবস্থিত ছিল গয়নার দোকানটি। জানা গিয়েছে, রবিবার বিকেলের দিকে ওই দোকানে ক্রেতা সেজে প্রথমে কয়েকজন দোকানে প্রবেশ করে। তারপর আরও কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে লুটপাট শুরু করে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকান থেকে মূল্যবান গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সংখ্যায় চার জন দুষ্কৃতি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জানা গিয়েছে, যারা এসেছিল তারা হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলছিল। এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানিয়েছেন, এলাকায় সিসিটিভি ছাড়াও দোকানেও সিসিটিভি লাগানো আছে। তবে যারা এসেছিল তারা স্থানীয় কেউ নয়, সবার মুখ খোলা ছিল। প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি, তাঁর হাতের আঙুলের আংটিও খুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এলাকাটি একেবারে জাতীয় সড়কের পাশে হওয়ায় দুষ্কৃতীরা জাতীয় সড়ক ধরে খুব তাড়াতাড়ি পালিয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই দোকানের সিসিটিভি ছাড়াও জাতীয় সড়ক সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি জেলার বিভিন্ন থানায় অ্যালার্ট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ডানকুনির সঙ্গে সংযোগকারী একাধিক রাস্তাও খতিয়ে দেখা হচ্ছে।

এমনকি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল যায় চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় ‘গোল্ড জুয়েলারি হাউস’-এ বুধবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দু’টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে যায়। যাতে তাদের চিহ্নিত করা না যায় সেজন্য প্রত্যেকের মুখে হেলমেট ছিল। দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নেয় তারা। যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার মতলবেই তারা হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া