মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৩ আগস্ট ২০২৫ ২০ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে চিঠি লেখায় বিতর্কের মুখে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ওই চিঠিতে লেখা হয়েছে, তাদের বাংলা অনুবাদক দরকার। কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেসব নথিগুলি বাংলা ভাষায় লেখা। সেসব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক প্রয়োজন। চিঠিতে লেখা, ‘বাজেয়াপ্ত হওয়া নথিগুলি বাংলাদেশি ভাষায় লেখা এবং সেগুলি হিন্দি এবং ইংরাজিতে অনুবাদ করা দরকার। আমাদের এমন একজন অনুবাদক দরকার যিনি বাংলাদেশি ভাষায় দক্ষ’। আর চিঠির এই অংশকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
See now how Delhi police under the direct control of Ministry of Home, Government of India is describing Bengali as " Bangladeshi" language!
— Mamata Banerjee (@MamataOfficial) August 3, 2025
Bengali, our mother tongue, the language of Rabindranath Tagore and Swami Vivekananda, the language in which our National Anthem and the… pic.twitter.com/2ACUyehSx8
চিঠিটিকে টুইট করে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে চিঠিটি পোস্ট করে মমতা ব্যানার্জি লিখেছেন, ‘বাংলা, আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা, সেই ভাষা যাতে আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান (যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) রচিত হয়েছে, কোটি কোটি ভারতীয় যাঁরা এই ভাষায় কথা বলেন ও লেখেন, এবং যে ভাষাকে ভারতের সংবিধান স্বীকৃতি দিয়েছে — সেই ভাষাকে এখন ‘বাংলাদেশি ভাষা’ বলা হচ্ছে! দেশবিরোধী, অসাংবিধানিক, অপমানজনক! এটা সমস্ত ভারতীয় বাঙালির অপমান। এমন ভাষা ব্যবহার করে আমাদের সম্মানকে যে ভাবে হেয় করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই বাংলাবিদ্বেষী কেন্দ্র সরকারের বিরুদ্ধে সবচেয়ে কঠোর প্রতিবাদের দাবি করছি। যারা এভাবে সংবিধানবিরোধী ভাষা ব্যবহার করে ভারতের বাংলা ভাষাভাষী মানুষদের অপমান ও হেয় করছে’।
আরও পড়ুন: এনআরসি আতঙ্ক এবার খাস কলকাতায়! টালিগঞ্জের বাসিন্দার আত্মহত্যা, বিজেপির বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল
এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। ২৭ জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল, ধরনা কর্মসূচি শুরু হয়েছে। বোলপুরে আন্দোলনে যোগ দিয়ে নিজে হেঁটে সেই আন্দোলনের সূচনা করেছেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই মঞ্চ থেকে কবিগুরুকে প্রণাম করে বলি, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আমি গর্ব করে বলি আমি বাংলায় জন্মেছি। দরকার হলে জীবন দেব। আমার ভাষা কেড়ে নিতে দেব না। কারও ভাষা কেড়ে নিতে দেব না। লড়াই হচ্ছে এবং লড়াই হবে। আমরা সব ভাষাকে ভালবাসি। কিন্তু আমার ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে আমার ভাষাকে শেষ করতে গেলে লড়ছি এবং লড়ব। সবাইকে মাঠে নামতে হবে’।
ভিন রাজ্যে ‘অত্যাচারিত’ বাংলাভাষীদের প্রতি মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন তাঁদের অনুরোধ করব ফিরে আসুন। বলুন কবে আসবেন? আমরা নিয়ে আসব। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। যখন ওরা চায় না তখন চলে আসুন’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার