বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৩ আগস্ট ২০২৫ ১৫ : ৪৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ১৯৬৫ সাল। বয়স মাত্র ২৭। স্কটল্যান্ডের ডান্ডির রয়্যাল ইনফার্মারির ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মেডিসিনে ভর্তি হন এক যুবক। নাম তাঁর অ্যাঙ্গাস বারবিয়েরি। হাসপাতালে ভর্তির নেপথ্যে একটাই কারণ স্থূলতা। সেই সময় তাঁর ওজন ছিল প্রায় ৪৫৬ পাউন্ড, অর্থাৎ ২০৬ কেজিরও বেশি। অতিরিক্ত ওজনের সমস্যায় জর্জরিত বারবিয়েরির সামনে তখন দু’টি মাত্র পথ। হয় জটিল অস্ত্রোপচার করে শরীর থেকে মেদ কেটে বার করা, নয়তো চরম আত্মনিয়ন্ত্রণ। অস্ত্রোপচার নয়, বরং দ্বিতীয় পথটাই বেছে নিলেন তিনি। শুরু করলেন উপবাস।
আরও পড়ুন: ছেলের শুক্রাণুতে সন্তানধারণ করলেন ৭০-এর অভিনেত্রী! সন্তান না নাতি? তুমুল বিতর্ক
যখন শুরু করেছিলেন তখন জানতেন না কতদিন না খেয়ে থাকতে পারবেন। একদিন দু’দিন করে পার হতে হতে পেরিয়ে গেল ৩৮২ দিন! অর্থাৎ টানা এক বছরেরও বেশি সময় বারবিয়েরি কোনও শক্ত খাবার মুখে তোলেননি। তাঁর খাদ্যতালিকায় ছিল শুধু জল, চা, কফি ও ভিটামিন সাপ্লিমেন্ট। উপোস চলাকালীন পুরো সময়টাই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তাঁর রক্তে গ্লুকোজের মাত্রা, ইলেকট্রোলাইট অর্থাৎ খনিজ লবণের পরিমাণ এবং অন্যান্য শারীরবৃত্তীয় উপাদানের মাত্রা নিয়মিত পরীক্ষা করতেন চিকিৎসকরা। এক বছর এক মাসের পর উপবাস শেষ হয় ১৯৬৬ সালের জুলাই মাসে। অসম্ভবকে সম্ভব করে তখন তাঁর ওজন দাঁড়ায় মাত্র ১৮০ পাউন্ডে, অর্থাৎ প্রায় ৮১ কেজি। ততদিনে স্রেফ খাবার না খেয়েই তিনি ঝরিয়ে ফেলেন ২৭৬ পাউন্ড বা প্রায় ১২৫ কেজি ওজন। যা একলপ্তে ওজন কমানোর বিশ্ব রেকর্ড হয়ে যায়।
আরও পড়ুন: ছেলের শুক্রাণুতে সন্তানধারণ করলেন ৭০-এর অভিনেত্রী! সন্তান না নাতি? তুমুল বিতর্ক
অদ্ভুত বিষয় হল, এতদিন কিছু না খেয়ে থাকলেও তাঁর শরীরে কোনও বড় ধরনের জটিলতা দেখা দেয়নি। চিকিৎসকেরা জানান, এর কারণ ছিল ‘কিটোসিস’ নামক একটি প্রাকৃতিক বিপাক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় খাদ্যের অনুপস্থিতিতে শরীর নিজের চর্বিকেই শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। কঠিন খাবার কিংবা ফাইবার সমৃদ্ধ খাদ্য না খাওয়ায় কমে যায় মলের পরিমাণ। তাঁর মলত্যাগ হত ৪০ থেকে ৫০ দিন অন্তর।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
ইতিহাস ঘাটলে দেখা যায়, চিকিৎসকদের বর্ণনায়, এই উপবাস পালনের সময় বারবিয়েরি ছিলেন আশ্চর্য রকমের সহনশীল, আত্মবিশ্বাসী। মনোবলও ছিল ভরপুর। যেদিন তিনি এই দীর্ঘ উপবাস ভাঙেন সেদিনের খাবারও ছিল অতি সাধারণ। একটি সেদ্ধ ডিম, মাখন লাগানো রুটি আর এক কাপ কালো কফি।
১৯৭৩ সালে বিজ্ঞানপত্রিকা পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল জার্নালে-এ এই কেসটি প্রকাশিত হয়। আজও চিকিৎসাশাস্ত্রে পড়ানো হয় ঘটনাটি। তবে এখন এই ধরনের দীর্ঘ উপবাস রাখতে নিষেধ করেন চিকিৎসকেরা। এমনকী বর্তমান চিকিৎসাপদ্ধতি অনুযায়ী এটি খুবই ঝুঁকিপূর্ণ। তবুও এই ঘটনা মানবদেহের সহনক্ষমতা ও জৈব প্রক্রিয়ার এক আশ্চর্য দৃষ্টান্ত হয়ে রয়ে গিয়েছে।
জানা যায়, পরবর্তী কয়েক বছর বারবিয়েরি মোটের উপর নিজের ওজন নিয়ন্ত্রণেই রাখতে পেরেছিলেন। আজও যাঁরা স্থূলতা নিয়ে গবেষণা করেন, তাঁদের কাছে অ্যাঙ্গাস বারবিয়েরির এই দৃষ্টান্ত এক অভাবনীয় ঘটনা। অনেকেই মনে করেন মানসিক দৃঢ়তা ও চিকিৎসকদের সঠিক তত্ত্বাবধানের সমন্বয়ে কখনও কখনও অসম্ভবকে সম্ভব করা যায়, এই ঘটনা তারই প্রমাণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ