মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতে আর সময় নেই, চরম দুর্যোগের চোখরাঙানি, আগামী ২ ঘণ্টায় ৭ জেলায় প্রবল বৃষ্টির তাণ্ডব, জারি হল সতর্কতা

পল্লবী ঘোষ | ০৩ আগস্ট ২০২৫ ০৮ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভরা বর্ষায় চরম দুর্যোগ বাংলায়। এবার জারি হল লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, এবার উত্তরবঙ্গে শুরু হল প্রবল বৃষ্টির তাণ্ডব। একটানা সাতদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফলে ধস নামার সম্ভাবনাও রয়েছে। বাড়বে নদীর জলস্তর। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে সাতটার পর থেকে আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সাত জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জারি লাল সতর্কতা। 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ দিনের বেলায় আকাশ থাকবে মেঘলা৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়৷

 

আরও পড়ুন: কখনও নৌকায়, কখনও পায়ে হেঁটে, বন্যার জলে ভিজে একশা হয়ে বিয়ের মণ্ডপে পৌঁছলেন পাত্র, দেখে চোখে জল পাত্রীর

 

আজ, রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু'টি জেলাতেই জারি রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবারেও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। 

 

আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। ওইদিন মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা চারদিন পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে। 

 

আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির দাপট বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট খানিকটা কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী বৃহস্পতিবার আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া