মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০২ আগস্ট ২০২৫ ১৯ : ৫১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় পড়ে রয়েছে শ'য়ে শ'য়ে দেশি মদের বোতল। আর তা কুড়িয়ে নিয়ে এক ছুটে দৌড়ে পালাচ্ছে লোকজন। এমনই এক ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে মুর্শিদাবাদে নবগ্রাম থানার কানফালা এলাকায়।
শনিবারে বিকাল নাগাদ মদের বোতল ভর্তি একটি গাড়ি এক দুর্ঘটনায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেলে প্রচুর দেশি মদের বোতল ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে ,রাস্তায় মদের বোতল গড়াগড়ি খেতে দেখে স্থানীয় সুরা প্রেমীরা আর নিজেদের 'আবেগ'কে নিয়ন্ত্রণ করতে পারেননি।
রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বা তার চালক-খালাসির দিকে কেউ না তাকিয়ে যে যেমন করে পারল একটা দু'টো দেশি মদের বোতল নিয়ে এক ছুটে এলাকা থেকে পালিয়ে যান। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে রাস্তায় পড়ে থাকা ওই গাড়ি এবং বোতল কুড়ানোর হিড়িকে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। তবে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নবগ্রাম থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ কানফালা এলাকায় পৌঁছে যায়। তার ফলে খুব বেশি মদের বোতল লুঠ হয়নি বলেই জানা গিয়েছে।
বর্তমানে রাজ্য সরকারের তৈরি করা এই দেশি মদের বোতল প্রায় একশো দশ টাকা দামে সরকার অনুমোদিত বিভিন্ন মদের দোকান থেকে বিক্রি হয়। শনিবার বিকাল নাগাদ একটি ছোট চারচাকা গাড়ি করে জঙ্গিপুর থেকে বেশ কিছু মদের বোতল বাক্সবন্দি অবস্থায় নবগ্রাম থানার পলসনডা এলাকায় একটি মদের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ ভেঙে পড়ল জয়রাইড, উপর থেকে ছিটকে পড়লেন সকলে, মর্মান্তিক পরিণতি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে পিকআপ ভ্যানে করে মদের বোতল পরিবহন করা হচ্ছিল ১২ নম্বর জাতীয় সড়কের উপর কানফালা এলাকায় যখন সেটি পৌঁছয়, তখন হঠাৎ করেই তার পেছনের একটি চাকা ফেটে যায়।
এর ফলে চালক আর গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সেটি জাতীয় সড়কের উপর উল্টে যায় এবং গাড়ির মধ্যে থাকা দেশি মদের প্রচুর বোতল রাস্তার উপর এদিক ওদিক ছিটকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দেখতে পাওয়ার পরই আশেপাশে যে সমস্ত সুরা প্রেমীরা ছিলেন, তাঁরা এই সুযোগ সামনে পেয়ে আর অপেক্ষা করতে রাজি হননি। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং জামার তলায়, প্যান্টের পকেটে, হাতের ব্যাগে, যে যেখানে পেরেছেন একটি দু'টি করে দেশি মদের বোতল নিয়ে এলাকা থেকে সরে পরেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ, হুগলিতে শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি, কী কী দাবি স্থানীয়দের?
নবগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে হাজারের বেশি দেশি মদের বোতল ছিল। বেশিরভাগই ঠিক রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুর্ঘটনার পর জাতীয় সড়কের একটি লেন দিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ এবং জাতীয় সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়। গাড়ির চালক এবং খালাসীর গুরুতর কোনও চোট নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার