মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | খাট থেকে ঘরের জমা জলে পড়ে দমবন্ধ হয়ে শিশুর মৃত্যু

অভিজিৎ দাস | ০২ আগস্ট ২০২৫ ১৮ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে যা ঘটে গেল উত্তর দমদমে। ঘরের মধ্যেই জমা জলে পড়ে গিয়ে দমবন্ধ হয়ে মারা গেল একটি শিশু। উত্তর দমদমের দেবীনগরে এই ঘটনাটি ঘটেছে। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে এদিন উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বিরাটির দেবীনগর এলাকায় ৫ মাসের এই শিশুকন্যাটি খাটে ঘুমিয়ে ছিল। সেখান থেকেই গড়িয়ে পড়ে মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারটির ঘর ছাড়াও আশেপাশের আরও বাড়িতে জল জমে রয়েছে‌। গোটা এলাকাই জলমগ্ন। ওই শিশুটির মা তাকে খাটের উপর শুইয়ে ঘরে কাজ করছিলেন। মাঝখানে কিছুটা সময়ের জন্য তিনি শৌচকর্ম করতে গিয়েছিলেন বলে জানা যায়। তখনই শিশুটি ঘুমের মধ্যে খাট থেকে গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওই কন্যাসন্তানটির মা ঘরে ফিরে দেখেন তাঁর সন্তান জলে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে স্থানান্তর করা হয় আর একটি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেই হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এ কী করে বসলেন রাহুল গান্ধী! মৃত নেতাকে নিয়ে টানাটানি শুরু করলেন

জানা গিয়েছে, মৃত শিশুটির বাবা পাপন ঘোড়ই পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। মৃত শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় পৌঁছন স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস। টানা বৃষ্টিতে এবং জল না বেরিয়ে যাওয়ার কারণে গোটা এলাকা জলবন্দি থাকলেও ঘটনার পর স্থানীয়দের মধ্যে যথেষ্টই ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। ক্ষোভ গোপনও করেননি স্থানীয়রা। তাঁদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে পুরোপুরি জলমগ্ন হয়ে যায়। দীর্ঘদিন ধরেই এই নিয়ে পুরসভা বা প্রশাসনকে বলা হলেও তাদের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। যদি এই দূর্বল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যেত তাহলে হয়ত এই ঘটনা ঘটত না। ৫ মাসের এই শিশুকন্যা যেন মরে গিয়ে আরও একবার নাগরিক পরিষেবার এই হতচ্ছিন্ন চেহারাটা আঙুল তুলে দেখিয়ে দিল। 

যদিও ঘটনার জন্য কোনও দায় নিতে রাজি নন স্থানীয় কাউন্সিলর। তাঁর কথায়, ২৪ ঘণ্টা ধরে এমন টানা বৃষ্টি হলে এলাকা সমুদ্র হয়ে যায়। কাজ করা হচ্ছে। দ্রুত এলাকার জল নিকাশি হয়ে যাবে।

প্রসঙ্গত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ প্লাবিত। প্লাবিত হয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চল। বৃষ্টিতে ভেঙে পড়েছে কলকাতা শহরে কয়েকটি পুরনো বাড়ি। এদিন সকালে কলকাতার মানিকতলা মেইন রোডের উপর ভেঙে পড়েছে একটি দোতলা বাড়ির একাংশ। জানা গিয়েছে, ওই বাড়িটি একটি জমিদার বাড়ি এবং কমপক্ষে ২০০ বছরের পুরনো। বৃষ্টির জেরে এই ঘটনা ঘটেছে বলে ওই এলাকার স্থানীয়দের অভিমত। এদিন সকাল ৬টা নাগাদ বাড়িটির পিছনের অংশ পাশেই একটি একতলা বাড়ির উপর ভেঙে পড়ে। এই ঘটনায় দুই শিশু-সহ এক মহিলা আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া