বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Woman can not get pregnant despite having Physical Intimacy due to Rare Allergy

স্বাস্থ্য | বীর্যে অ্যালার্জি! সঙ্গম করলেই ফুলে যায় যোনি, চেষ্টা করেও মা হতে পারছেন না তরুণী

আকাশ দেবনাথ | ০২ আগস্ট ২০২৫ ১৮ : ১৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বয়স ২৯। ইতিমধ্যেই একাধিকবার চেষ্টা করেছেন সন্তানধারণের। কিন্তু সাফল্য আসেনি। শেষ পর্যন্ত দু-দু’বার চেষ্টা করেছেন কৃত্রিম উপায়ে অর্থাৎ আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার। কিন্তু সফল হয়নি সেই চেষ্টাও। নেপথ্যে বিরল এক সমস্যা। অ্যালার্জি। তাও যে সে। জিনিসে নয়। সঙ্গীর বীর্যে। আর এই অ্যালার্জির কারণেই মা হতে পারছেন না তিনি।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
লিথুয়ানিয়ার বাসিন্দা এই মহিলার বিরল সমস্যার কথা প্রকাশিত হয়েছে একটি মেডিক্যাল জার্নালে। শুধু বীর্য নয়, বিভিন্ন জিনিসেই অ্যালার্জি রয়েছে তাঁর। প্রথমে তাঁর হাঁপানি ধরা পড়ে। বাড়ির ফাঙ্গাস, বিড়ালের লোম এবং ধুলোবালি নাকে গেলেই শ্বাসকষ্ট হত তাঁর। সেই থেকেই তাঁর সন্দেহ হয় যে এর নেপথ্যে কোনও গভীরতর সমস্যা থাকতে পারে। সেই মতো পরীক্ষা করে দেখা যায় তাঁর শরীরে উচ্চমাত্রায় ইয়োসিনোফিল নামের রক্তকণিকা রয়েছে। ইয়োসিনোফিল এক ধরনের শ্বেতকণিকা। এটি বাহ্যিক অ্যালার্জি সৃষ্টিকারী জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। কিন্তু শরীরে এটির পরিমাণ বেশি হয়ে গেলেই দেখা দেয় সমস্যা। অল্পেই শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। পরীক্ষায় দেখা যায় আগের জিনিসগুলির পাশাপাশি তুলোর পোকা, ফুলের রেণু, কুকুর এবং বিভিন্ন ধরনের কুকুরেও অ্যালার্জি রয়েছে তাঁর।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
কিন্তু এর পরেই যে তথ্যটি পাওয়া যায় তাতেই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। দেখা যায় তরুণীর দেহে ‘ক্যান এফ ৫’ নামের একটি বিশেষ প্রোটিনের প্রতি অ্যালার্জি রয়েছে। আর এই প্রোটিনের প্রতি অ্যালার্জির কারণেই মানুষের বীর্যে অ্যালার্জি রয়েছে তাঁর।
তরুণী জানান, সঙ্গীর সঙ্গে সঙ্গম করলেই নাক বন্ধ হয়ে যায় তাঁর। এরপর শুরু হয় হাঁচি। বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গীর বীর্য পরীক্ষা করেন চিকিৎসকরা। তাতেই স্পষ্ট হয় যে সঙ্গীর বীর্যে অ্যালার্জি রয়েছে তাঁর।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, বীর্যে অ্যালার্জির বিষয়টিকে সেমিনাল প্লাজমা হাইপার সেনসিটিভিটি না এসপিএইচ বলা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন এই অ্যালার্জি এতই মারাত্মক হতে পারে যে আক্রান্ত ব্যক্তির দেখে পুড়ে যাওয়ার মতো জ্বালা, চুলকানি, লাল ভাব, যোনি ফুলে যাওয়া, দম আটকে আসা এবং মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। ক্ষেত্র বিশেষে কনডোম ব্যবহারের ফলে কিছুটা আটকানো যেতে পারে প্রতিক্রিয়া। কিন্তু এক্ষেত্রে যেহেতু তাঁরা সন্তানলাভের চেষ্টা করছিলেন তাই সেটা সম্ভব হয়নি।
এই সমস্যায় সাধারণত বন্ধ্যাত্ব দেখা যায় না। তবে সমস্যা তৈরি হতেই পারে। অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করানো গেলে সন্তানধারণ সম্ভব কিন্তু লিথুয়ানিয়াতে সেই সুবিধা নেই। ফলে তিন বছর চেষ্টার পরেও মা হতে পারেননি মহিলা। চিকিৎসকরা জানিয়েছেন বিষয়টি এতই বিরল যে ১৯৬৭ সালে এই রোগটি আবিষ্কারের পর থেকে মাত্র ১০০ জন মহিলার দেহে এখনও পর্যন্ত এই রোগ দেখা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া