শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Gangasagar: লক্ষ্য সাগর মেলা ইকো-ফ্রেন্ডলি করে তোলা: মমতা

Riya Patra | ০৮ জানুয়ারী ২০২৪ ১৫ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোমবার গঙ্গাসাগর মেলার সূচনা। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলার সূচনার দিন গঙ্গাসাগর পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানালেন, লক্ষ্য সাগর মেলাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা। এর আগেও গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজিয়েছেন তিনি। এদিন সভাস্থল থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাগর ব্লকে ৪৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় নির্মিত ৬টি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন, তাতে উপকৃত হবে কয়েক হাজার পরিবার। নামখানা ব্লকে ২ কোটি ৭১ লক্ষ টাকায় নির্মিত সীমাবাঁধ ফুট ব্রিজ, পাথরপ্রতিমা ব্লকে ৭ কোটি ৪৬ লক্ষ টাকায় নির্মিত গঙ্গা সেতুর উদ্বোধন করেন, যার মাধ্যমে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ। ২০২৪-এর গঙ্গাসাগর মেলার জন্য সেজে উঠেছে বিস্তীর্ণ এলাকা, এদিন তারও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি থাকে দীর্ঘদিন ধরে, এদিন মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রীদের কাজ ভাগ করে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আগেই। মুখ্যমন্ত্রী এদিন জানান, মেলায় তীর্থকর মুকুব হয়েছে ৯ থেকে ১৫ পর্যন্ত, একই সঙ্গে বলেন, পুলিশ, ভলেন্টিয়ার, সংবাদ মাধ্যমের কর্মী, তীর্থযাত্রী থেকে সাধারণ মানুষ, সকলকে ৫ লক্ষ টাকা করে ইন্সিওরেন্স কভারেজ দেওয়া হয়েছে। যদি কোনও দুর্ঘটনা ঘটে, পরিবার যাতে অসহায় অবস্থায় না পড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। পুরনো সময়ের কথা তুলে জানান, "আমি আগে গঙ্গাসাগরে আসতাম, দেখতাম কিছুই নেই। থাকার একটা জায়গাও ছিল না। ছোটবেলা থেকে শুনে আসতাম সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন সবাই বলে সব সাগর একবার কিন্তু গঙ্গাসাগর বারবার।" কারণ হিসেবে জানান, এখন গঙ্গাসাগরে মিলছে সব পরিষেবা, রয়েছে হেলিপ্যাড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, রয়েছে লেজার শো, স্থায়ী শৌচালয়, ফুড কোর্ট, ডালা অর্কিড, কপিলমুনি প্রাঙ্গনের গেস্ট হাউস, নতুন জেটিসহ একাধিক সুযোগ সুবিধা। গঙ্গাসাগরের জন্য রাজ্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। গঙ্গাসাগর মেলায় বিপুল জনসমাগম সামলানো কঠিন কাজ বলে তিনি এদিনও উল্লেখ করেন। গঙ্গাসাগরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী জানান, এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে। আড়াই হাজার বাস, ৬টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, অতিরিক্ত ট্রেন থাকছে পরিষেবায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং, ২৪০০ সিভিল ডিফেন্স এবং অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। তীর্থযাত্রী সহ আগত সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গৃহীত একাধিক উদ্যোগের কথা জানান। স্থানীয় প্রশাসনকেও দেখভালের নির্দেশ দেন, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলার থেকেও বড়। কারণ ব্যখ্যা করে মমতা বলেন, "ওখানে বাস-ট্রেনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এখানে জল পার হয়ে আসতে হয়, সেই অর্থে বিচার করলে গঙ্গাসাগর মেলা বিশ্বের অন্যতম সেরা মেলা।" ভারত সরকারের এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে স্বীকৃতি না দেওয়ার প্রসঙ্গ তুলেছেন তিনি এদিন, সঙ্গেই আর্থিক সাহায্য না পাওয়ার কথাও উল্লেখ করেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া