মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০২ আগস্ট ২০২৫ ১১ : ৪৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি ২ আগস্ট: মাত্র দু’দিনের মধ্যেই তৃণমূল নেতা খুনের ঘটনার কিনারা করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। দীর্ঘ সময় পর আবার উঠে এল কুখ্যাত বাঘার নাম। কানাইপুরের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে উত্তর ২৪ পরগনার বারাসত, বেলঘড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে কোন্নগর কানাইপুরের এক পরিচিত দুষ্কৃতীর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই দুষ্কৃতীকে। যাদের সুপারি দেওয়া হয়েছিল।
গত বুধবার সন্ধেয় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে খুন হন পিন্টু চক্রবর্তী। নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে।
সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূল নেতার ব্যবসায়িক পার্টনার কানাইপুর এলাকার এক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্টি হওয়া জটিলতার কারণেই এই খুন। এই অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের তদন্তকারী পুলিশ।
এদিকে, এই ঘটনায় কানাইপুরে আবারও উঠে এল কুখ্যাত দুষ্কৃতী বাঘার নাম। কানাইপুর তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সকালে তিন দুষ্কৃতীকে বারাসত, বেলঘড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে গ্রেপ্তার করা হয়েছে একদা কোন্নগড়ের কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাই বিশা’কে। সঙ্গে ছিল আরও দুই দুষ্কৃতী। যারা প্রত্যক্ষ ভাবে গোটা ঘটনা ঘটিয়েছে। আরও অনেকে জড়িত আছে বলেই সূত্রের খবর। বাকিরাও দ্রুত গ্রেপ্তার হবে। এমনই পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় উল্লেখযোগ্য ভাবে কানাইপুর এলাকার এক ব্যবসায়ী তাপস সরকার (ছোটু) কে আটক করেছে পুলিশ। ডানকুনি জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই এই খুন বলে পুলিশের অনুমান।
প্রসঙ্গত, গত বুধবার ভর সন্ধেয় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম ওই তৃণমূল নেতাকে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: ওভালে বারবার আম্পায়ারের সঙ্গে বিতর্ক, ধর্মসেনার কথায় কর্ণপাতই করলেন না ইংরেজ অধিনায়ক
নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। কানাইপুর অটোস্ট্যান্ডে তাঁর গ্যাসের অফিস রয়েছে। অন্যান্য দিনের মতো বুধবার অফিস থেকে বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ক্ষতবিক্ষত শরীরে রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে কানাইপুর ফাঁড়ি এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসও। ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীর। এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হল চার জনকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার