রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বিদ্যুতের সাব-স্টেশনে দুষ্কৃতী হামলা, আহত একাধিক কর্মী

Pallabi Ghosh | ০৮ জানুয়ারী ২০২৪ ১৪ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকাতে একটি বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে ঢুকে বাধা পেয়ে সেখানকার কয়েকজন কর্মীকে ব্যাপক মারধর এবং ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিদ্যুৎ দপ্তরের আহত দুই কর্মীকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ১২-১৩ জন সশস্ত্র দুষ্কৃতী ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে তালাই মোড়-এমডিআই সংলগ্ন এলাকাতে একটি বিদ্যুতের সাব-স্টেশনে হানা দেয়। সেই সময় সাব-স্টেশনে কর্তব্যরত কয়েকজন কর্মী তাদের বাধা দিতে চেষ্টা করলে ধারাল অস্ত্র দিয়ে তাঁদেরকে কোপানো হয় বলে অভিযোগ।
তবে এলাকাটি নির্জন হওয়াতে চিৎকার করলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রথমে কারও সাহায্য পাননি। তবে কিছুক্ষণের মধ্যেই এলাকা দিয়ে পুলিশের একটি টহলদারি ভ্যান যাওয়ার সময় ঘটনার কথা জানতে পেরে পুলিশ কর্মীরা দুষ্কৃতীদের তাড়া করে। এরপর পুলিশই আহত কর্মীদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এনে ভর্তি করে।
হাসপাতাল শয্যা থেকে বিদ্যুৎদপ্তরের কর্মী সুরজ শেখ বলেন, "রবিবার রাতে যখন হামলার ঘটনা ঘটে সেই সময় সাব-স্টেশনে দু"জন অফিসার এবং আমরা ৪ জন কর্মী ছিলাম। মাঝরাত নাগাদ সাব-স্টেশনের আশেপাশে ঘুরে বেড়ানো কুকুরগুলো প্রচন্ড চিৎকার করতে শুরু করলে কী হয়েছে দেখার জন্য আমরা ঘর থেকে বার হতেই ১২-১৩ জন সশস্ত্র দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায়। দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র এবং লোহার রোড ছিল।"
বিদ্যুৎ দপ্তরের ওই কর্মী বলেন, "সাব স্টেশনে মজুত থাকা দামি বিদ্যুতের তার এবং অন্যান্য সামগ্রী চুরি করার জন্য মাঝে মধ্যে দুষ্কৃতীরা বেআইনিভাবে পাঁচিল টপকে সাব-স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে এর আগে এই ধরণের সংঘটিত হামলা আমাদের উপর হয়নি।"
রঘুনাথগঞ্জ থানার এক শীর্ষ আধিকারিক বলেন, "এই ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। দুষ্কৃতীরা এক কর্মীর মোবাইল ফোন নিয়ে চলে গিয়েছিল। সেই ফোন আমরা ইতিমধ্যে উদ্ধার করে ফেলেছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া