সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মধ্যরাতে উঠল জয় হিন্দ, বন্দেমাতরম ধ্বনি, ১১তম স্বাধীনতা দিবস পালন করলেন ভারতের এই অঞ্চলের বাসিন্দারা 

আর্যা ঘটক | ০১ আগস্ট ২০২৫ ২০ : ০২Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্ত। একযোগে উঠল আওয়াজ, জয় হিন্দ, বন্দেমাতরম। কোচবিহারের দিনহাটায় মধ্য মশালডাঙা ও পোয়াতুর কুঠি ছিটমহলে পালিত হল ১১ তম স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার রাত ঠিক ১২টায় উত্তোলন হল জাতীয় পতাকা। দেশের নামে জয়ধ্বনির সঙ্গে চারপাশে বেজে উঠল ঢোল। সেইসঙ্গে আকাশ আলো করে ফাটল আতশবাজি।

গত ২০১৫ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বিনিময় হয়েছিল ছিটমহল। দীর্ঘ বছর ধরে এই জায়গাগুলি ছিল রাষ্ট্রহীন। এর ফলে প্রায় ৫০,০০০ মানুষ প্রথমবারের মতো পেয়েছিলেন পূর্ণ নাগরিকত্ব, ভোটাধিকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি। ছিটমহলবাসীরাত তাঁদের পছন্দমতো নাগরিকত্ব বেছে নেন এবং লাভ করেন শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থান এবং ভোটাধিকার-সহ সমস্ত মৌলিক অধিকার। সেই স্মৃতিকে ঘিরেই উৎসবের আবহে মাতলেন ছিটমহলবাসীরা। দিনহাটার মশালডাঙা ও পোয়াতুর কুঠিতে এই দিনটিকে ঘিরে আয়োজন করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের নৃত্যানুষ্ঠান এবং জনসভা। 

স্থানীয় বাসিন্দা মৃণালচন্দ্র বর্মণের গলায় যেন একসঙ্গে উঠে এসেছিল সব আবেগ। তিনি বলেন, 'এইদিন আমাদের দ্বিতীয় জন্মদিন। দীর্ঘ ৬৮ বছর আমরা একটা 'কেউ' সেটা কোথাও মানা হত না। আজ আমাদের পরিচিতি, আমরা ভারতীয়। এই অনুভব ভাষায় প্রকাশ করা যাবে না।' 

২০১৫ সালের এই চুক্তির মাধ্যমে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই রাতটি শুধু কূটনৈতিক সাফল্য নয়, মানবিকতার ইতিহাসে এক অবিস্মরণীয় জয়। বছরের পর বছর অবহেলিত থাকা এই মানুষগুলির জন্য ৩১ জুলাই হয়ে উঠেছে নতুন জীবনের প্রতীক। আজ মশালডাঙ্গা ও পোয়াতুর কুঠির মাটিতে দাঁড়িয়ে গর্ব করে বলা যায়, এটা শুধু ছিটমহলের উৎসব নয়, এটা ভারতের মানবিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।

উল্লেখ্য, ছিটমহল হল এমন একটি ভূখণ্ড, যা একটি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং অন্য একটি দেশের ভিতরে অবস্থিত। যেমন—ভারতের ভিতরে থাকা বাংলাদেশের জমি, অথবা বাংলাদেশের ভিতরে থাকা ভারতের জমি। এই সমস্যার সূত্রপাত হয় ১৯৪৭ সালে দেশভাগের সময়। পরে পূর্ব পাকিস্তান ও ভারতের সীমান্তে মোট ১৬২টি ছিটমহল তৈরি হয়। এই ছিটমহলের বাসিন্দারা ছিলেন রাষ্ট্রহীন—ছিল না নাগরিকত্ব, ভোটাধিকার, স্বাস্থ্য বা শিক্ষার কোনও সুযোগ। এই সমস্যার সমাধান করতে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি চুক্তি স্বাক্ষর করেন। 

আরও পড়ুনঃ 'ও যখন জন্মায় তখন থেকেই ভালবাসতাম, অপেক্ষা করছিলাম বড় হওয়ার!' পঁচিশ বছর অপেক্ষা করে অবশেষে নাতনিকে বিয়ে করলেন দাদু, ঘটনায় চোক্ষু চড়কগাছ সবার

তবে সাংবিধানিক জটিলতার কারণে তা বাস্তবায়ন করা  হয়ে ওঠেনি। অবশেষে, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩১ জুলাই মধ্যরাতে ঐতিহাসিক ছিটমহল চুক্তি বাস্তবায়িত করা হয়। এই চুক্তির মাধ্যমে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অংশ হয় এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়। ছিটমহলবাসীরা তাঁদের পছন্দ অনুযায়ী নাগরিকত্ব বেছে নেন এবং পেয়ে যান শিক্ষা, স্বাস্থ্য, কাজ, ভোটাধিকার-সহ নাগরিকদের সমস্ত মৌলিক সুবিধা। এটা ছিল দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক ও মানবিক সমঝোতা।

আরও পড়ুনঃ 'গোপনাঙ্গে কলিন স্প্রে'! মাত্র আট বছরের শিশুর সঙ্গে এ কী করলেন শিক্ষিকা! মুম্বইয়ে রোমহষর্ক ঘটনা...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া