মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কোন্নগরে তৃণমূল নেতা খুনে দু’দিন পার, এখনও অধরা অভিযুক্তরা

অভিজিৎ দাস | ০১ আগস্ট ২০২৫ ১৮ : ০৮Abhijit Das

মিল্টন সেন, হুগলি: বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়েছিল হুগলির কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তীকে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার দু’দিন পরেও অধরা অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। আততায়ীরা বাইরে থেকে এসেছিল সন্দেহ তদন্তকারীদের। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বুধবার দীর্ঘ সময় আততায়ীরা কানাইপুরেই ছিল। তৃণমূল নেতার গ্যাসের অফিসের পাশে পানশালায় সন্দেহভাজন দু’জনের উপস্থিতি লক্ষ করা গিয়েছে সিসিটিভি ফুটেজে। পিন্টুর সঙ্গে কয়েকজনের ছোটোখাটো সমস্যা ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তবে সেই সমস্যার কোনওটাই একজনকে প্রাণে মেরে ফেলার জন্য যথেষ্ট নয়। একাধিক লোক মিলে গিয়ে খুনের এই পরিকল্পনা করা হয়েছে কি না তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশি তদন্তে উঠে এসেছে জমি সংক্রান্ত গণ্ডগোল। আবাসন তৈরির সামগ্রী সরবরাহ বা এলাকায় সাট্টার মত বেআইনি কাজের প্রতিবাদ ইত্যাদি। 

আরও পড়ুন: স্কুলের নামে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে আড্ডা! আর কিন্তু রক্ষা নেই, সঙ্গে সঙ্গে হবে 'ক্যাচ, কট, কট'

এই প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, তদন্ত দ্রুত গতিতে চলছে। অনেকটাই রহস্যভেদ করা সম্ভব হয়েছে। খুব তাড়াতাড়ি অপরাধীদের গ্রেপ্তার করা হবে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর ধরে তৃণমূল নেতা পিন্টু ওরফে মুন্নার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইস্টবেঙ্গল কর্তা মানস রায়ের। নবগ্রাম পঞ্চায়েতের ফরালপুকুর এলাকায় বাড়ি মানসের। তাঁর পারিবারিক যে কোনও অনুষ্ঠানে ডাক পড়তো পিন্টুর। অনেক সময় নিজের দাদা মনে করে মানসের সঙ্গে নিজের মনের কথা ভাগ করতেন মুন্না। কিন্তু সে চলে যাবার পরে কিছুটা ভারাক্রান্ত হয়ে গিয়েছেন মানষ। তিনি জানিয়েছেন, মুন্না সবসময় তাঁকে সম্মান দিয়ে কথা বলতেন। তাঁর সঙ্গে দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল। খুব ভাল ছেলে ছিল পিন্টু। ঘটনার দিন ঘন্টা খানেক আগে তিনি ওই রাস্তা দিয়ে ফিরেছেন। এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না, সে আর নেই। পিন্টুকে কোনও রাজনৈতিক দলাদলি বা কোন খারাপ কাজ দেখেননি। দেড় মাস আগে তাঁর এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়েছিল। 

মানস জানিয়েছেন, তবে জানুয়ারি মাসের পর থেকে তাঁর মনে হয়েছিল, পিন্টু একটু চিন্তিত ছিল। যাকে তিনি সবসময় হাসিখুশি দেখেছেন, তাঁর মধ্যে একটা চিন্তার ছাপ দেখেছেন। তবে বছর তিন চারেক আগে মুন্না তাঁকে একবার বলেছিল যে তাঁরা কানাইপুরের কয়েকজন মিলে ডানকুনিতে একটা জমি কিনেছিল। সেখানে টাকা পয়সা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। প্রায় ৪-৫ বছর আগের ঘটনা। তারপর থেকেই মুন্নার সঙ্গে গত দু-তিন বছরে এ বিষয়ে আর কোনও কথা হয়নি। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতেন মুন্না। কোনও গরীব মানুষ তাঁর কাছে সাহায্যের জন্য গেলে উপকার করতেন। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। তিনি চান দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। 

গত বুধবার কোন্নগরের কানাইপুর অটোস্ট্যান্ড গ্যাসের অফিসের সামনে দুষ্কৃতীরা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মুন্নাকে। এই ঘটনায় দু’দিন পার হয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্পেশাল টিম তৈরি করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের সন্দেহ বাইরের দুষ্কৃতিদের সুপারি দেওয়া হয়েছিলে খুনের। তার জন্য আগে থেকে রেইকি করেছিল আততায়ীরা। ঘটনার দিন সন্ধায় ঝিমঝিম বৃষ্টিতে রাস্তা ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পনা সফল করে দুষ্কৃতিরা।

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া