মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০১ আগস্ট ২০২৫ ১৬ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ঘটনাক্রম, এক, দুই, তিন। রাজ্যের শাসকদল সুর চড়াচ্ছে, বিদ্বজনেরা পরিস্থিতির ভয়াবহতা ভেবে আতঙ্কিত হচ্ছেন। কিন্তু সুরাহা? কোনও প্রশ্নই নেই। অত্যাচার থামছে না। নিত্যদিন সামনে আসছে অত্যাচারের ভয়াবহ কাহিনি। এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রবল হেনস্থা মোদির রাজ্যে, গুজরাটে।
বাংলার পরিযায়ী শ্রমিক, অপরাধ মাতৃভাষা বাংলায় কথা বলা। মাতৃভাষায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে জুটল হেনস্থা, মারধর, আতঙ্কবাদী তকমা। ঘরে ফিরে সেই ভয়াবহতার কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন তাঁরা। চোখে মুখে আতঙ্ক, গায়ে অত্যাচারের চিহ্ন। ভিডিও প্রকাশ করে সরব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
গুজরাট থেকে ভয়াবহ দিন কাটিয়ে পিংলায় ফিরেছেন পরিযায়ী শ্রমিকেরা। ঘরে ফিরেই সংবাদমাধ্যমে জানিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতা। কী জানিয়েছেন তাঁরা? জানান, বাংলায় কথা বলার জন্য, মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ঢুকে, বাংলাদেশি তকমা দিয়ে, চুলের মুঠি ধরে মারধোর করে, থানায় নিয়ে যাওয়া হয় পরিযায়ী শ্রমিকদের। লক-আপে রাখা হয়। সেখানে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয়। সঠিক আধার কার্ড দেখানোর পরেও, সেগুলিকে ভুয়ো আধার কার্ড বলে গণ্য করে, তারপরেও চলে অত্যাচার। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, পরিবারের তরফ থেকে অন্যান্য পরিচয়পত্র-সহ নথি পাঠানো হলে, তারপর ছাড়া পান। ঘরে ফিরে আপাতত স্বস্তিতে। ঘরে ফেরায়, স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরাও।
ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের বক্তব্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্যের শাসক দল। একেবারে পয়েন্ট করে তুলে ধরেছেন, গুজরাট পুলিশ কীভাবে অত্যাচার করেছেন বাংলার বাসিন্দাদের। পোস্টে লেখা হয়েছে-
.গুজরাট পুলিশ মধ্যরাতে তাঁদের ঘরে ঢুকে পড়ে।
. তাঁদের বুকে এবং পেটে লাথি মারে।
. তাঁদের চুল ধরে টেনে নিয়ে যায়।
. "বাংলাদেশি" এবং "সন্ত্রাসী" তকমা দেওয়া হয়।
. তাঁদের অপরাধীদের মতো লক-আপে রাখা হয়।
. ফোন ছিনিয়ে নেওয়া হয়।
.নির্মমভাবে মারধোর করা হয় ওঁদের।
সঙ্গেই লেখা হয়েছে, মোদি-শাহের রাজ্যেই বাঙালিদের সঙ্গে ঘটছে নির্মম ঘটনা। ২০২৬ সালে বাংলা প্রতিটি ক্ষতের প্রতিশোধ রাজনৈতিকভাবে নেবে বলেও লেখা হয়েছে ওই পোস্টে। লেখা হয়েছে, ‘আমরা ভুলি না, ক্ষমাও করি না।‘
বাংলাভাষীদের উপর আক্রমণে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। গত কয়েকমাসে দেশের একাধিক রাজ্যে স্রেফ বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা পেয়েছেন, অকারণ নানা হেনস্থার মুখোমুখি হয়েছেন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে প্রতিবাদ কর্মসূচিও ঠিক করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৮ জুলাই ভিন রাজ্যে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ করতে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশও দেন।

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমাদের ২২ লক্ষ শ্রমিক যাঁরা বাইরে কাজ করেন তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার। ২১ হোক বা ২৮ জুলাই, মমতা কিন্তু একই সঙ্গে বারে বারে স্পষ্ট করেছেন, তাঁর উদ্বেগ বাঙালিদের উপর অত্যাচার নিয়ে। তাঁর কিন্তু কোনওভাবেই অন্য ভাষাভাষীদের উপর আক্রোশ নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার