মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০১ আগস্ট ২০২৫ ১৬ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিঘায় জগন্নাথদেবের মন্দিরের সিকিউরিটি গার্ড-এর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, এই দুই প্রতারকের ফাঁদে পড়ে ইতিমধ্যেই চাকরিপ্রার্থী বহু যুবক লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। পুলিশের হাতে ধরা পড়া এই মামলায় দুই অভিযুক্ত পূর্ব মেদিনীপুর জেলার এগড়া থানার বাসিন্দা স্নেহাশিস কুমার এবং রামনগর থানার বড়ংকুয়া গ্রামের বাসিন্দা সুরজিৎ বেরা। ধৃতদের কাঁথির আদালতে পেশ করা হয়েছে। দু'জনকেই আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইবে এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত এবং আরও কে বা কারা এর সঙ্গে যুক্ত আছে। পুলিশের তরফে গোটা বিষয়টিই খতিয়ে দেখা হবে।
পুলিশের একটি সূত্র এবিষয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁদের কাছে আসা খবর অনুযায়ী, জগন্নাথদেবের মন্দির তৈরি হওয়ার পরেই এই দুই অভিযুক্ত সক্রিয় হয়ে ওঠে। তৈরি করে মন্দিরে নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য একটি ভুয়ো নিয়োগ সংস্থা। এদের ফাঁদে পা দিয়ে চাকরি সন্ধানী অনেক যুবকই এগিয়ে আসেন। এরা জানায়, চাকরি পেতে গেলে টাকা দিতে হবে। অনেকেই রাজি হয়ে যান। এদের হাতে টাকাও তুলে দেন। এরপর চাকরির জন্য যখনই এদের কাছে যান তখনই এরা জানায় চাকরি হয়ে যাবে, চিন্তার কিছু নেই। এমনকী একবার, দু'বারের বেশি কেউ যদি যেত তবে তাঁকে রীতিমতো হুমকি দিয়ে বলা হত, তাড়াহুড়ো করলে কিছু হবে না। যদি চাকরি পেতে হয় তবে অপেক্ষা করতে হবে। আর যদি এরকমভাবে ঘ্যান ঘ্যান করা হয় তবে চাকরি জুটবে না। স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থী ওই যুবক গুটিয়ে যেতেন।

কিন্তু দিনের পর দিন অপেক্ষা করার পরেও যখন চাকরি পাওয়া যায়নি তখন শেষপর্যন্ত প্রতারিতরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে দিঘা থানার পুলিশ। শুরু হয় খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ। দেখা যায় অভিযোগের সত্যতা রয়েছে। এরপরেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে একজন, দু'জন নয়। এক বিরাট সংখ্যক চাকরিপ্রার্থী যুবকদের সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়েছে এই অভিযুক্তরা। প্রত্যেকটি লেনদেনই যথেষ্ট বড় এবং কিছু কিছু যুবকের থেকে যেভাবে পারা গিয়েছে সেভাবে টাকা আদায় হয়েছে।
আরও পড়ুন: ধর্ষণের দায়ে দোষী দেবেগৌড়ার নাতি, শেষ হল ১৪ মাসের অপেক্ষা
প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, এই প্রতারকরা একা নয়, আরও কেউ থাকতে পারে এই চক্রের পিছনে। এমনকী এটাও হতে পারে এই দু'জনকে সামনে রেখে গোটা চক্রটাই চালিয়ে নিয়ে গিয়েছে অন্য কেউ। ফলে পর্দার আড়ালে থাকা এই তৃতীয় ব্যক্তি বা ব্যক্তিরা কারা তা জানতে এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেজন্যই আদালতের কাছে আবেদন জানিয়ে এদেরকে হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা। একইসঙ্গে সাধারণ মানুষকে এই ধরনের প্রতিশ্রুতির ফাঁদে পা না দেওয়ায় জন্যও পুলিশের তরফে আবেদন করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার