মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নতুন মাসেও পুরনো দুর্যোগ, আগস্টের শুরুতেই জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, দুর্যোগের ঘনঘটার আপডেট দিল হাওয়া অফিস

রিয়া পাত্র | ০১ আগস্ট ২০২৫ ০৯ : ১২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অনেকেই ৩১ জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এক জুলাই মাস শেষ হয় না, দুই, দীর্ঘ জুলাইয়ের সঙ্গে শেষ হচ্ছে না দীর্ঘ বর্ষাও। জুলাই যদিও শেষ হয়েছে গিয়েছে বৃহস্পতিবার। কিন্তু বর্ষা? হাওয়া অফিস বলছে পুরনো মাসের দুর্যোগ ভোগাবে নতুন মাসেও। অর্থাৎ যে বর্ষণ শুরু হয়েছে জুলাইয়ে, আগস্টেও তার রেশ। 

শুক্রবার সকালে অর্থাৎ আগস্টের শুরুর দিনেই হাওয়া অফিস আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আগামী কয়েকঘণ্টায় মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনার নানা অংশে। দমকা বাতাসের গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায়। কেবল শুক্রবার, অর্থাৎ ১ আগস্টই নয়, হাওয়া অফিস ৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থান করা ঘূর্ণাবর্ত বর্তমানে বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত রয়েছে। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠের ওপর মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিদ্ধি, রাঁচি, ডায়মন্ড হারবার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগস্টের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঘন ঘন ব্যাঙ্ক ব্যালেন্স দেখা অভ্যাস! কথায় কথায় ইউপিআই পেমেন্ট? আজ থেকেই নয়া নিয়মগুলি না মানলে কিন্তু বড় লোকসান, জানুন এখনই

খাস কলকাতার বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস কিম্বা তার আশেপাশে। বৃহস্পতিবার   কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ মেঘলা থাক্লেও, শুক্রবার সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। 

অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে শুক্রবার হলুদ সতর্কতা জারি। শনি ও রবিবার এবং সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তরের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ আগস্ট থেকে ৫ আগস্ট, উত্তরের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ওই তিনদিন দুর্যোগের পূর্বাভাস দিয়ে উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৫ থেকে ৮ আগস্ট, উত্তরের জেলায় জেলায় ফের হলুস সতর্কতা জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরমুখী শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শনিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 

জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাতা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার শহরবাসী। এর মধ্যেই আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া