বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ৩১ জুলাই ২০২৫ ২০ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ'—এই ভাইরাল গানের একটি লাইন এখন শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, হয়ে উঠেছে জীবিকার হাতিয়ারও। এক অভিনব ভাবনায় বাঁকুড়ার বিকনার ডোকরা শিল্পগ্রামের পাশে এক ব্যতিক্রমী চায়ের দোকান তৈরি করেছেন সেখানকারই এক যুবক, বলরাম কর্মকার। তাঁর দোকানের নাম শুনলেই চোখ কপালে উঠবে অনেকের—'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ, তোমার দুঃখে চায়ের দোকান খুলেছি!'

ডোকরা শিল্পের জন্য বিশ্ববিখ্যাত বিকনার গ্রামে জন্ম নেওয়া বলরাম পেশায় ছিলেন একজন দক্ষ ডোকরা শিল্পী। তবে শিল্পের পাশাপাশি তাঁর মন খুঁজছিল নতুন কিছু। ভাইরাল গানের ব্যর্থ প্রেম, রস ও তীব্র ব্যঙ্গাত্মক আবেগ তাঁকে নাড়া দেয়। বলরাম ভাবলেন, এই আবেগকেই যদি ব্যবসার মঞ্চে নিয়ে আসা যায়? সেখান থেকেই শুরু এই অভিনব চায়ের দোকান। দোকানটি শুধু নামেই নয়, তার পরিবেশ ও ভাবনাতেও অনন্য। বাইরে বড় হোর্ডিংয়ে লেখা গানের সেই লাইন, আশপাশে রঙিন সাজসজ্জা, আর দোকানের এক কোণে লেখা আরও একটি ট্যাগলাইন—'আমরা কি চা খাব না?' যা করনা কালের সামাজিক প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ছিল ৮৫ হাজার, এ বার লক্ষের গণ্ডি পেরিয়ে পুজোর সরকারি সাহায্য কত? ঘোষণা মমতার
সবমিলিয়ে বলরামের দোকান এখন কেবল চা বিক্রির জায়গা নয়, একধরনের সাংস্কৃতিক মিলনক্ষেত্র। দোকানে চা পাওয়া যায় মাটির ভাঁড়েও। দাম সাধ্যের মধ্যেই—পাঁচ ও দশ টাকা। তবে স্বাদে কোনও আপস নেই। ডোকরা শিল্পগ্রামের কাছাকাছি হওয়ায় প্রতিদিন বহু পর্যটক, স্থানীয় মানুষ ও শিল্পীরা এখানে আসেন এক কাপ চা ও একটু আলাপের আশায়। শিল্পী আর পর্যটকদের মধ্যে অনেকেই পছন্দ করেন মাটির ভাঁড়ে চা। এই কারণেই এই চা দোকান হয়ে উঠেছে একাধারে এলাকার চা ও সংস্কৃতির নতুন মিলনস্থল।
বলরাম বলেন, 'ভাইরাল গানগুলো খুব দ্রুত মানুষের আবেগে পৌঁছে যায়। সেগুলোর পেছনে একটা সত্যি থাকে, যেটা মানুষ অনুভব করে। আমি সেটাকেই কাজে লাগিয়ে ভেবেছিলাম এমন একটা দোকান তৈরি করি, যেখানে শুধু চা নয়, একটা গল্পও থাকবে।' তাঁর কথায় স্পষ্ট, এই ব্যবসা কেবল অর্থের জন্য নয়, ভালোবাসা ও শিল্পভাবনারও বহিঃপ্রকাশ। বলরামের এই উদ্যোগ প্রমাণ করে, শুধুমাত্র মূলধনের জোরে নয়, ব্যবসা দাঁড় করাতে লাগে নতুন ভাবনা, সাহস, আর সৃজনশীলতা। এখন তাঁর দোকান হয়ে উঠেছে এক স্থানীয় ‘ল্যান্ডমার্ক’, যেখানে মানুষ শুধু চা খেতে আসেন না, আসেন গল্প শুনতে, হাসতে আর ব্যর্থ প্রেমের ব্যঙ্গকে আনন্দে রূপ দিতে।

এই ঘটনা নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে অনেক তরুণ-তরুণীকে। যারা জীবনের ছোট ছোট ব্যর্থতা থেকে পালিয়ে না গিয়ে, সেগুলোকেই শক্তি করে তুলতে চান। বলরামের চায়ের দোকান যেন জীবনেরই এক খোলা পাঠশালা—যেখানে শেখানো হয়, হার মানলেই শেষ নয়, ভাবনা বদলালেই শুরু। বলরামের মতে, ব্যবসায় শুধু পুঁজি নয়, চাই সৃজনশীলতাও। সেই সৃজনশীলতাই আজ তাঁকে এনে দিয়েছে স্বীকৃতি। ডোকরার মাটি আর ভাইরাল গানের সুরে তৈরি এই চায়ের দোকান আজ বাঁকুড়ার সংস্কৃতি ও উদ্ভাবনী সাহসের এক উজ্জ্বল নিদর্শন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার