মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সন্ধ্যা নামলেই ঘরবন্দি, কলকাতার এত কাছেও আতঙ্কে রাস্তায় বেরোতেন মেয়েরা, অপেক্ষায় প্রহর গুনতেন মায়েরাও, অবশেষে ‘শাপমুক্তি’

অভিজিৎ দাস | ৩১ জুলাই ২০২৫ ১৭ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আলোয় উদ্ভাসিত হল সুন্দরবনের এই অঞ্চল। স্বাধীনতার ৭৭ বছর পর রাস্তায় জ্বললো স্ট্রিট লাইট। যা দেখে আনন্দিত কুলতলির বাসিন্দারা বলছেন, স্বপ্ন অবশেষে সত্যি হল। রাস্তায় চলতে আর ভয় পেতে হবে না। আত্মীয়-স্বজন এলেও তাঁদেরকে সন্ধ্যা নামার আগেই চলে যেতে হবে না। 

জানা গিয়েছে, আশেপাশের অন্যান্য এলাকায় যখন দোকানের আলোর সঙ্গে রাস্তার আলো মিলেমিশে একাকার হয়ে লুটোপুটি খাচ্ছে তখন এই এলাকায় অন্ধকার যেন জাঁকিয়ে বসেছে। যার জন্য ভয়ে রাস্তায় কেউ বেরতে চাইতেন না। বিশেষ করে মহিলাদের সমস্যা ছিল খুবই বেশি। তাঁরা সন্ধ্যা নামলেই নিজেদের ঘরবন্দি করে ফেলতেন। পড়তে গিয়ে যতক্ষণ না পর্যন্ত ছাত্রীরা ঘরে ফিরে আসতেন ততক্ষণ রীতিমতো আতঙ্কে থাকতে হত মায়েদের। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা হালদার বলেন, 'আমরা ভাবতেই পারিনি সুন্দরবনের রাস্তায় এমনভাবে আলো জ্বলবে। কলকাতায় গিয়ে আলো দেখতাম। আফশোস হত, কেন আমাদের এলাকায় এমন আলো নেই? এইরকম যে সত্যি সত্যি কোনোদিন হবে সেটা ভাবতেও পারিনি!' আরেক বাসিন্দা ভগবতী দাস জানান, 'মেয়েরা টিউশন থেকে ফিরতে ভয় পেত। আমরাও ভয়ে ভয়ে থাকতাম। দরজার দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনতাম। এখন রাস্তায় আলোয় ভরে গিয়েছে। আমরা অনেকটাই নিশ্চিন্ত। আমাদের নিরাপত্তা অনেকটাই বেড়ে গেল।' 

উচ্ছাস গোপন করেননি এই এলাকার পুরুষ বাসিন্দারাও। ঝলমলে আলোর দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ রায় বলেন, রাত হলেই শুরু হত সমস্যা। ঠিকভাবে চলাচল করা যেত না। কিছু দেখাই যেত না।সামনে যদি কেউ এসে দাঁড়িয়েও থাকত তাও বোঝা যেত না। ভয় লাগত এই বুঝি কারুর খপ্পরে পড়ি। সেই সমস্যাটা কাটল। এখন অনেকটাই সুবিধা হচ্ছে।' যেহেতু এলাকায় রাস্তা থাকত অন্ধকার সেজন্য বাসিন্দাদের মনে সবসময়ই ভয় ছিল এই বুঝি চোর এসে চুরি করে বা অন্ধকারের সুযোগ নিয়ে কেউ ছিনতাই করে চম্পট দেয়। এই আশঙ্কা গোপনও করেননি তাঁরা। আখতার গায়েন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, 'সবসময় ভয় পেতাম এই বুঝি চুরি বা ছিনতাই হয়। এখন আলো আসায় সেই ভয় অনেকখানি দূর হয়েছে।' 

আরও পড়ুন: ‘দু’জনে বিয়ে দিতে হবে, নইলে তোঁদের মেরে আমিও...”, মধ্যরাতে মেয়ের প্রেমিকের মাকে গিয়ে হুমকি বাবার

রাজ্য সরকারের এই উদ্যোগে সকলেই খুশি। তাঁদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়েছে। এই প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, '২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা রাজ্য জুড়েই চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। কুলতলিতে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আগামীদিনে আরও কাজ হবে। আরও বেশি বেশি উন্নয়ন করা হবে।' আলোয় ভরা এই নতুন সূর্য শুধু কুলতলিতেই উঠল না, বরং সুন্দরবনের মতো পিছিয়ে থাকা এলাকার উন্নয়নের আশা বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুন: অভিযোগ, গ্রেপ্তারি, অবশেষে বেকসুর খালাস, ১৭ বছরে কোন খাতে বয়ে গিয়েছে মালেগাঁও বিস্ফোরণ মামলার জল, দেখে নিন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া