মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: মিল্টন সেন | লেখক: আর্যা ঘটক ৩১ জুলাই ২০২৫ ১৭ : ৫৫Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার পান্ডুয়ার তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় "জননী আলয়" এর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ২০২৩ -২৪ অর্থ বর্ষের পঞ্চদশ অর্থকমিশনের ৭ লক্ষ ৩৯ হাজার ৯৮১ টাকা ব্যয়ে এই 'জননী আলয়' তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই জননী আলয় তৈরি করেছে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত।
জানা গিয়েছে, সেখানে কোনও মায়েরা বাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে যদি কোনও সমস্যায় পড়ে জননী আলয়ে গিয়ে তাঁরা বিশ্রাম নিতে পারবেন। খবর অনুযায়ী, সেখানে শিশুদের কথা মাথায় রেখে বিভিন্ন রকম খেলার সামগ্রী ও আরও নানা সামগ্রী রাখা রয়েছে। এমনকি এখানে দেওয়ালে ছবি, ছড়া ইত্যাদি লেখা আছে। সেই ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি হাতে ফুটবল ও খেলার সামগ্রী তুলে নেন। স্লোগান দেন জয় বাংলা, খেলা হবে।
রচনা বলেন, এটা দারুণ একটা প্রয়াস। যেখানে মায়েরা তাঁদের বাচ্চাদের নিয়ে বসতে পারবেন। সকলের মিলিত প্রচেষ্টায় এই কাজ করা হয়েছে। আগামী দিনে এই জায়গাটাকে যেন আরও ভালো করে সাজিয়ে তোলা হয় সেটাও আমরা দেখব।মহিলাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় রয়েছেন।
বাচ্চাদের সরঞ্জাম নিয়ে খেলা প্রসঙ্গে রচনা বলেন, 'এখানে বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে। এখানে আমার ছোটবেলা এবং আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ল। এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। এদের খেলা দেখে মনে পড়ছিল মন এখনও শিশু সুলভ রয়েছে।'

'জননী আলয়ের' পাশাপাশি এদিন তেলিপাড়া সংলগ্ন এলাকায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন সাংসদ। সেখানে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস, বিধায়ক রত্না দে নাগ পান্ডুয়ার বিএমওএইচ (BMOH) ডক্টর মঞ্জুর আলম সহ আরও অন্যান্য বিশিষ্টরা।
প্রসঙ্গত, চলতি বছরে পায়রা উড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। রবিবার চুঁচুড়ার রবীন্দ্রনগর সূর্য সেন মেমোরিয়াল স্কুলে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ আরও অনেকে।
কলকাতার এক বেসরকারি প্যাথলজি ল্যাবের সহযোগিতায় কোনও এক রবিবার এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় বহু মানুষ এদিন আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা থেকে সুগার, প্রেশার ইত্যাদি পরীক্ষা করান। হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জানান, তাঁর এলাকার সব বিধানসভাতেই এই ধরনের স্বাস্থ্য শিবির করা হবে।

ধনিয়াখালিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চুঁচুড়ায়, অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তাঁর উদ্দেশ্য, সাধারণ মানুষের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। তাছাড়া, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি আয়োজিত শিবিরের মাধ্যমে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি।
ছবিঃ পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার