শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

স্বাস্থ্য | মহিলা অন্তঃসত্ত্বা, কিন্তু পেটে বাচ্চা নেই! সন্তানসম্ভবার এমআরআই করতেই আঁতকে উঠলেন চিকিৎসকেরা

আকাশ দেবনাথ | ৩১ জুলাই ২০২৫ ১৪ : ১০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মাঝেমধ্যে বাস্তবেই এমন সব ঘটনা ঘটে যা মানব কল্পনাকেও হার মানায়। তেমনই একটি ঘটনা ঘটল ভারতের চিকিৎসাজগতে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক ৩০ বছর বয়সি মহিলার লিভারের (যকৃৎ) ভিতরে পাওয়া গেল ১২ সপ্তাহের ভ্রূণ! এহেন ঘটনা এতোই বিরল যে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে এই ধরণের মাত্র আটটি ঘটনা রেকর্ড করা হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় ‘ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি’। বিশেষজ্ঞদের মতে ভারতে এই প্রথমবার এমন বিরল গর্ভধারণের ঘটনা ধরা পড়ল। শেষ পর্যন্ত যদি শিশুর জন্ম দিতে সফল হন ওই প্রসূতি তবে চিকিৎসার দুনিয়ায় বিষয়টি একটি মাইলস্টোন হয়ে উঠতে পারে বলেই মনে করছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
হাসপতালের পক্ষ থেকে জানানো হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে পেটব্যথা ও বমিভাবের সমস্যায় ভুগছিলেন প্রসূতি। প্রথমদিকে চিকিৎসকেরা ভেবেছিলেন, সাধারণ গ্যাসট্রিক বা হজমের সমস্যা থেকে এমনটা হচ্ছে। কিন্তু গ্যাস-অম্বলের ওষুধে কাজ না হওয়ায় সন্দেহ হয় চিকিৎসকদের। শেষ পর্যন্ত আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাঁকে মিরাটে পাঠানো হয়। সেখানেই এম আর আই করা হয় তাঁর। আর এম আর আই স্ক্যান করতেই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। দেখা যায় তাঁর ভ্রূণ বড় হচ্ছে যকৃতে!
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
চিকিৎসক ডঃ কে কে গুপ্ত, এম আর আই স্ক্যানটি করেছিলেন। চিকিৎসক জানান, তিনি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। স্ক্যানে দেখা যায় একটি সম্পূর্ণ ভ্রূণ গঠিত হয়েছে তাঁর দেহে। ভ্রূণটির রীতিমতো হৃদস্পন্দন রয়েছে। কিন্তু মহিলার গর্ভাশয় একেবারেই ফাঁকা। অর্থাৎ, ভ্রূণটি গর্ভাশয়ে নয়, বরং যকৃতের মধ্যে বেড়ে উঠছে। “আমি বহু এম আর আই করেছি, কিন্তু এমনটা কখনও দেখিনি। প্রথমে ভেবেছিলাম যন্ত্রে কোনও গোলমাল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা করার পর দেখি সত্যিই ভ্রূণটি মহিলার যকৃতে রয়েছে।” বলেন ডঃ গুপ্ত।
কী এই ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি?
সাধারণত গর্ভধারণের সময় ভ্রূণ জরায়ুতে (ইউটেরাসে) বৃদ্ধি পায়। কিন্তু ইক্টোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে তা জরায়ুর বাইরের কোনও অঙ্গ, যেমন ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয় বা পেটের গহ্বরে বেড়ে উঠতে পারে। ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি তার থেকেও বিরল একটি অবস্থা। এই ক্ষেত্রে জরায়ুর কাছাকাছি নয়, ভ্রূণ বেড়ে ওঠে যকৃতের মধ্যেই।

এই অবস্থায় বর্তমানে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে প্রসূতিকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। যকৃত একটি অতি স্পর্শকাতর অঙ্গ, এতে অসংখ্য গুরুত্বপূর্ণ রক্তনালী থাকে। তাই অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণ করতে হলে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। একজন চিকিৎসকের পক্ষে একহাতে বিষয়টি সামলানো সম্ভব নয়। সার্জারি, গাইনোকলজি ও হেপাটোলজির চিকিৎসকেরা একযোগে এই অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
বিরল এই কেসটি ইতিমধ্যেই দেশের চিকিৎসা মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। বহু চিকিৎসক এবং গবেষক এই ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। একাধিক মেডিক্যাল জার্নালেও বিষয়টি স্থান পেতে চলেছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যদি আরও সামনে আসে, তাহলে ইক্টোপিক গর্ভধারণের সংজ্ঞা ও চিকিৎসা পদ্ধতিতেও বড় পরিবর্তন আসতে পারে।

সব মিলিয়ে বিজ্ঞান প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছলেও, এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃতির খেলা এখনও রহস্যে ঘেরা। একজন মহিলা নিজের অজান্তেই লিভারে সন্তান ধারণ করেছেন, এটা শুধুই চিকিৎসাবিজ্ঞানের বিস্ময় নয়, মানবদেহের জটিলতার এক জীবন্ত দলিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া