মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | সিএএ-র কোপে নাগরিকত্ব হারালে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের কী হবে? ব্যাখ্যা বনগাঁর তৃণমূল চেয়ারম্যানের

রিয়া পাত্র | ৩০ জুলাই ২০২৫ ১৯ : ৩৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সিএএ-তে আবেদন করতে সাবধান। আবেদন করলেই বন্ধ হয়ে যাবে লক্ষীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী কার্ড। বন্ধ হয়ে যাবে অন্যান্য সব সুযোগ সুবিধাই। সতর্ক করলেন বনগাঁ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান গোপাল শেঠ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনি কি একথা বলতে চাইছেন, রাজ্যে থেকে সিএএ-র আবেদন করা যাবে না? করলেই একসঙ্গে একগুচ্ছ সমস্যার সম্মুখীন হতে হবে? উত্তর খুঁজছেন হন্যে হয়ে সাধারণ মানুষ। মিলল কি উত্তর?

এবিষয়ে গোপাল শেঠ বলেন, 'আমি কী বলেছি সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। আমি বলেছি যখন একজন কেউ সিএএ-র জন্য আবেদন করছেন তখন তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি এদেশের নাগরিক নয়। বিদেশ থেকে এসেছেন। একজন দেশের নাগরিক যেই সুবিধাটা পায় সেটা কি কোনও বিদেশি নাগরিককে দেওয়া হয়? ফলে যখনই তিনি সিএএ-তে আবেদন করবেন তখনই তাঁর এদেশ থেকে প্রাপ্ত সমস্ত সুবিধা স্থগিত হয়ে যাবে। যতদিন না পর্যন্ত তিনি এদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন ততদিন তিনি এই সুবিধাগুলো পাবেন না। এই বিষয়টা যথেষ্টই লম্বা একটি পদ্ধতি এবং সময় সাপেক্ষ।' এর পাশাপাশি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সমালোচনা করে বলেন, শান্তনু ঠাকুরের কী এক্তিয়ার আছে যে তিনি নাগরিকত্ব কার্ড দিচ্ছেন? এটা সম্পূর্ণটাই একটি সরকারি পদ্ধতি। 

আরও পড়ুন: ভারতীয় পণ্যে ২৫% শুল্ক, বন্ধু ভারতের সঙ্গে চরম শত্রুতা করে দিলেন 'হিংসুটে' ট্রাম্প! কারণ যা জানা গেল...

কার্যত গত কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী এলাকা সিএএ নিয়ে সরগরম। গত বৃহস্পতিবার ২৪ জুলাই বাগদার চোয়াটিয়া বাজারে সিএএ নিয়ে অনলাইনে আবেদন করার জন্য বিজেপির তরফে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি এই শিবিরের উদ্যোগ নেন। গত কয়েকদিন ধরেই চলে এই শিবির। এরই মাঝে গত রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে তার কিছুটা দূরেই আয়োজন করা হয় এই সম্পর্কিত আর একটি শিবিরের। ঘাসফুলের এই শিবির থেকে দাবি তোলা হয় নি:শ্বর্ত নাগরিকত্বের। যাদের কাছে ভোটার কার্ড আছে তাঁরাই এদেশের নাগরিক বলে ঘাসফুলের তরফে দাবি করা হয়। 

তৃণমূলের ওই শিবিরে দাঁড়িয়ে প্রাক্তন এক পঞ্চায়েত সদস্য দাবি করেন, তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। তাঁর কথায়, বাংলাদেশ থেকে তো বিজেপি বিধায়ক অসীম সরকার ও স্বপন মজুমদারও এসেছেন। তাঁরা কি সিএএ-তে আবেদন করেছেন? এবিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নিউটন বালা অভিযোগ করেন, 'বিজেপি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আবেদন করাচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি যাতে তাঁরা আবেদন না করেন। দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষ চলছে আর এখানে সিএএ-তে আবেদন করাচ্ছে। গোটাটাই একটা হাস্যকর বিষয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া