মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গোটা গ্রামে 'বাসন্তী'কে খুঁজছে পুলিশ ও গ্রামবাসী, তাঁকে না পেলে ৭০ ফুট উঁচু টাওয়ার থেকে নামবে না তাঁর প্রেমিকও! 

অভিজিৎ দাস | ৩০ জুলাই ২০২৫ ১৬ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গ্রামের মোবাইলে ফোনের টাওয়ারে চেপে এক যুবক তারস্বরে চিৎকার করে কিছু বলে চলেছে , আর নিচে দাঁড়িয়ে থাকা বেশ কিছু লোক সমানে চিৎকার করে তাঁকে নীচে আসার জন্য অনুরোধ করে যাচ্ছেন। 

কিন্তু প্রায় ৭০ ফুট উঁচুতে থাকা ওই ব্যক্তির জড়িয়ে আসা গলায় সঠিক কী বলছে তা গ্রামের অধিকাংশ লোকই বুঝতে পারছেন না। তবে অনেকেরই মনে হচ্ছে 'বসন্তী কো লে আও' বলে চিৎকার করছে ওই যুবক। তাঁকে যদি না আনা হয় তাহলে আত্মহত্যার হুমকিও দিয়ে চলেছে সে। 

আর ওই যুবককে বাঁচানোর জন্য বাসন্তীকে খুঁজতে গিয়ে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বড়ার গ্রামে। তবে গরু খোঁজার মত করে খুঁজেও গ্রামে বাসন্তী নামে কাউকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তাঁকে খুঁজে পেতে পুলিশে শরণাপন্ন হলেন বড়ার গ্রামের বাসিন্দারা। গ্রামের যুবককে বাঁচাতে যখন কেউ কেউ নেট ঘেঁটে সত্তরের দশকের রুপোলি পর্দার 'বসন্তি', হেমা মালিনীর ফোন নম্বরের খোঁজ চালাচ্ছেন তখনই গল্পে এল আসল 'টুইস্ট' ।

সূত্রের খবর, খড়গ্রাম থানা মহিষাড় পঞ্চায়েতের বড়ার গ্রামের বাসিন্দা জনৈক গৌতম ঘোষ মাঝেমধ্যে একটু মদের নেশা করে। বাড়িতে মা বাবা না থাকলে বন্ধুবান্ধবদের নিয়ে সেই আসর বাড়িতেই বসে। 

আরও পড়ুন: ভেঙে ফেলা হবে কবি সুভাষ স্টেশন! পিলারে ফাটলের পরেই চরম সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ

গৌতমের সুরারসিক বন্ধুরা জানায়, একবার পেটে মদ পড়লে সে কখন যে কী করবে তা কেউ জানে না। আর এবার মদ খেয়ে গৌতম সটান  উঠে পড়ল এটি বেসরকারি মোবাইল ফোন সংস্থার টাওয়ারের মাথায়। আর তারপর সেখান থেকে বসে চিৎকার শুরু করল 'বসন্তী কো লে আও'। 

গ্রামের এক বাসিন্দা বলেন, 'বহু বছর আগে শোলে সিনেমায় ধর্মেন্দ্রকে দেখেছিলাম  গ্রামের একটি জলের ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে 'বসন্তি কো লে আও'  বলে চিৎকার করতে। ধর্মেন্দ্রকে বাঁচাতে সেই সময় 'বসন্তি' অর্থাৎ হেমা মালিনী এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু অবিবাহিত গৌতম  মোবাইল ফোনের টাওয়ারের উপর উঠে কোন বাসন্তীর খোঁজ করছিলেন তা তো আমরা বুঝতেই পারিনি।'

রঞ্জিত বিশ্বাস নামে গ্রামের অন্য এক বাসিন্দা বলেন, 'আকন্ঠ মদ খেয়ে থাকায় ৭০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে বসে গৌতম  চিৎকার করে কী বলছিল তা নীচে দাঁড়িয়ে থাকা অনেকেই বুঝতে পারেননি। পরে কিছু গ্রামবাসী বলেন সে বসন্তিকে নিয়ে আসার জন্য  চিৎকার করছে।'
 
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, 'প্রথমে আমরা মনে করেছিলাম  ওই যুবক নিজের প্রেমিকার খোঁজ করছে। কিন্তু আমাদের গ্রামে বাসন্তী নামে কোনও মহিলা নেই। তাই শেষ পর্যন্ত আমরা পুলিশে  খবর দিতে বাধ্য হই।' 

যদিও পুলিশের কাছে কোনও বাসন্তীর খোঁজ না থাকায়  নেশাগ্রস্ত ওই যুবককে উদ্ধারের জন্য খড়গ্রাম থানার বড়বাবু সুরজিত হালদার নিজেই পুলিশের একটি দল নিয়ে বাসন্তীর জন্য পাগল ওই যুবককে উদ্ধার করার জন্য থানা থেকে বের হন। 

তবে গ্রামে পুলিশ পৌঁছনোর আগেই বাসন্তীর জন্য পাগল গৌতমকে টাওয়ারের নিচে দাঁড়িয়ে সজোরে এক ধমক লাগান গ্রামেরই এক প্রৌঢ়। আর তাতেই যেন ম্যাজিকের মতো কাজ হয়। এর কিছুক্ষণ পরেই মোবাইল ফোনের টাওয়ার থেকে নামতে শুরু করে গৌতম। গ্রামে পুলিশ আসার আগেই 'বাসন্তী'র খোঁজ ছেড়ে এক দৌড়ে গ্রাম ছেড়েছেন গৌতম। তারপর থেকে তাঁর আর খোঁজ নেই। 

ওই গ্রামের কিছু বাসিন্দা জানিয়েছেন, মাঝেমধ্যে রাজমিস্ত্রির কাজ করে গৌতম। সারাদিনে সে যা আয় করে তার বেশিরভাগ টাকা নেশার পিছনে উড়িয়ে দেয়। তবে বাসন্তীর জন্য সে যে ভাবে গোটা গ্রামের মানুষকে ব্যাতিব্যস্ত করে তুলেছিল তাতে সকলেই বিরক্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া