রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'টিকিট দেখি', বলতেই মহিলা টিটিই-কে গালিগালাজ, গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টাও! ক্যানিং স্টেশনে শিউরে ওঠা কাণ্ড

পল্লবী ঘোষ | ৩০ জুলাই ২০২৫ ১৫ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: টিকিট পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ ঘটনা। এমন ঘটনা, যা সচরাচর চোখে পড়ে না। বিনা টিকিটে ভ্রমণ করছিলেন এক যাত্রী। টিকিট না থাকায় সেই যাত্রীকে জরিমানা করতেই ঘটল বিপত্তি। জরিমানার অঙ্ক কত, তা অবশ্য জানা যায়নি। মহিলা টিকিট পরীক্ষক টিকিট চাইতে গেলেই, সেই যাত্রী আক্রমণাত্মক হয়ে ওঠেন। টিকিট পরীক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সেই যাত্রীর বিরুদ্ধে। মহিলা টিকিট পরীক্ষকের গলায় ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। 

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ, বুধবার সকাল আটটা নাগাদ। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। আক্রান্ত মহিলা টিকিট পরীক্ষকের নাম, তনুশ্রী রায়। টিটিই তনুশ্রী রায় জানান, বুধবার সকালে ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকাল ক্যানিং স্টেশনে ঢোকার পরে তিনি যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। যেরকম অন্যান্য দিন করে থাকেন। সেই সময়েই বিনা টিকিটে ভ্রমণরত এক ব্যক্তিকে তিনি ধরেন কিন্তু ধরা পড়তেই ওই ব্যক্তি তাঁর গলা টিপে ধরেন। আচমকা এই আক্রমণে রীতিমতো ঘাবড়ে যান তিনি। তাঁকে চরম হেনস্থার শিকার হতে হয়, যা একেবারেই অপ্রত্যাশিত। 

আরও পড়ুন: 'প্লিজ বাবা, করো না', ১০ বছরের মেয়েকে যৌন হেনস্থা বাবার, লুকিয়ে রাখতে চেয়েছিল মা! জানাজানি হতেই যা ঘটল

রেল সূত্রে খবর, মহিলা টিকিট পরীক্ষককে গালাগালি করেন ওই ব্যক্তি। এমনকী মহিলা টিটিই-র গায়েও হাত তোলেন। এদিকে তনুশ্রীর অভিযোগ, তাঁকে ধাক্কা মারা হয়েছে। তাঁর গলা টিপে ধরায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আরও কয়েক মুহূর্ত শ্বাসরোধ অবস্থায় থাকলে, পরিস্থিতি যে ঘোরতর জটিল হয়ে উঠত, তা নিয়ে সন্দেহ নেই। সেই পরিস্থিতিতেও চিৎকার করেন তিনি; কিন্তু বাধা দিতে যাওয়ার সময়েই অভিযুক্ত যাত্রী তাঁর হাত থেকে পালিয়ে যান। 

তনুশ্রী আরও দাবি করেছেন, ক্যানিং স্টেশনে কাজ করতে গিয়ে আগেও তিনি হেনস্থার শিকার হয়েছেন। তবে বুধবারের ঘটনার মতো এতটা আতঙ্কিত আগে কখনও তাঁকে হতে হয়নি। পরিস্থিতি বেগতিক জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান রেলের অন্যান্য কর্মী ও পুলিশ। তারপর পরিস্থিতি আয়ত্তে আসে। 

ঘটনার জেরে হতভম্ব হয়ে যান ওই মহিলা রেলকর্মী। ফাইন নিয়ে তারপরই অভিযুক্ত যাত্রীকে ছাড়া হয়। উল্লেখ্য, টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এ-ধরনের ঘটনা ঘটতেই থাকে। তবে পরিস্থিতি এতটা ভয়ংকর হতে পারে, তা ভাবতে পারেনি কেউ। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন টিকিট পরীক্ষকরা। ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশনচত্বরে। 

ইদানিং শিয়ালদহ সহ সব স্টেশনে টিকিট পরীক্ষায় আরও কড়াকড়ি শুরু হয়েছে‌।‌ দিনরাত স্টেশন ও রেল চত্বরে টিকিট পরীক্ষা করেন টিটিই-রা। নিত্যদিন বিনা টিকিটে রেলে যাতায়াতের কারণে ধরাও পড়েন বহু যাত্রী। জরিমানা করা হয় তাঁদের। কিন্তু টিকিট পরীক্ষা করা যাঁদের নিত্যদিনের কাজে, তাঁদের এমন হেনস্থা হতে দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্টেশনে অনেকেই প্রশ্ন তুলেছেন, স্টেশনে যদি টিকিট পরীক্ষকরাই নিরাপদে না থাকেন, তাহলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়! ঘটনাটির পর থমথমে পরিবেশ ক্যানিং স্টেশনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া