মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩০ জুলাই ২০২৫ ০৯ : ৩৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: চেনা ছন্দে বর্ষা। টানা বৃষ্টিতে গলদঘর্ম দশা থেকে মুক্তি। জুলাইয়ের শেষে বাংলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। কিন্তু টানা প্রবল বৃষ্টির জেরেই ভোগান্তির শেষ নেই জেলায় জেলায়। চলতি সপ্তাহেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় প্রবল বৃষ্টির জেরে জারি রয়েছে কমলা ও হলুদ সর্তকতা।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায় বাংলা জুড়ে টানা আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ, বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা চারদিন উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে। বুধবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহর জুড়ে। গতকাল, মঙ্গলবার রাত থেকেই কলকাতায় দফায় দফায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আজ ভোরেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেও
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। এদিন ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, কালিম্পং জেলায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জুনে বৃষ্টির সামান্য ঘাটতি থাকলেও, জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর। আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার