মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রুদ্ররুপে তিস্তা, জলের তোড়ে সিকিমের রাস্তা যেন নদী, বিপর্যস্ত দার্জিলিং, পাহাড়ে ধস, ভেসে গিয়েছে জাতীয় সড়ক

আর্যা ঘটক | ২৯ জুলাই ২০২৫ ১৯ : ৫৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বিরাট এলাকা। বর্ষণের জেরে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং। সোমবার রাতে হওয়া এই প্রবল বৃষ্টিতে সিকিমের রাজপথ ভেসে গিয়ে সাময়িকভাবে প্রায় নদীর আকৃতি নেয়। সেইসঙ্গে প্লাবিত হয়েছে সমতলও। 

জানা গিয়েছে, সিকিমে প্রবল বৃষ্টিতে ফুঁসে উঠেছে তিস্তা। অতিভারী বৃষ্টির জন্য এই পাহাড়ি নদীর জলে ভেসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের উপর রবি ঝোরার লিখুভির এলাকায় হয়েছে ভূমিধস। যার জেরে সিকিম-কালিম্পং-শিলিগুড়ি যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে ব্যাহত হয়েছে পশ্চিমবঙ্গের সেভক ও রংপোর মধ্যে যান চলাচল। জানা গিয়েছে, সোমবার ওই অতিভারী বৃষ্টির জন্য সিকিমের গ্যাংটক শহরে কাদামাটিতে প্রচুর সংখ্যক বাইক আটকে গিয়েছে। জায়গায় জায়গায় প্রশাসনের সঙ্গে বিপর্যয় মোকাবিলায় নেমেছে এসএসবি'র ৭২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। 

পাহাড়ে এই ভারী বৃষ্টির কারণে প্রভাব পড়েছে সমতলেও। সমতলেও তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গাজলডোবা থেকে জলপাইগুড়ি পর্যন্ত এই নদীর দু'পাশের কয়েকশো বিঘা জমি এই মুহূর্তে জলের নিচে। জলবন্দি হয়ে আছেন এই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। এমনিতেই বর্ষার বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে সোমবার রাতে পাহাড়ে ওই ভারী বৃষ্টির প্রভাব। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়। সতর্ক করা হয় তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কিন্তু সতর্ক করেও কিছু লাভ হয়নি। বাসিন্দারা জানিয়েছেন, যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। 

তাঁদের কথায়, তিস্তার চরে লংকা, বেগুন ঢেঁড়স-সহ বিভিন্নরকম শাকসবজির চাষ করা হয়‌। প্রতিবছর স্থানীয় বাসিন্দারা এই চাষ করে থাকেন। যা বিক্রি করে দু'পয়সা উপার্জন করেন তাঁরা। কিন্তু আপাতত কয়েকশো বিঘা জমির ফসল চলে গিয়েছে জলের তলায়। যার জেরে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন তাঁরা। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়রাও দাবি তুলেছেন তিস্তার এই 'অভিশাপ' থেকে মুক্তি দিতে রাজ্য ও কেন্দ্র, দুই তরফেরই ভাবনাচিন্তা প্রয়োজন। রংধামালি এলাকার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, 'তিস্তা নদী নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে ভাবতে হবে। নচেৎ আগামীদিনে আরও বড় ও ভয়াবহ পরিণতি হবে। কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা দেখা দরকার।' 

আরও পড়ুনঃ ভক্তির মাঝেই ভয়াবহ বিষাদ! বারাবাঁকি মহাদেব মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট ও হুড়োহুড়িতে মৃত একাধিক, বেঁচে ফিরে কী বলছেন

আরও পড়ুনঃ বেঙ্গালুরুর রাস্তায় তিন যুবতীকে অনুসরণ তিন অজ্ঞাত যুবকের, ভিডিও ভাইরালে আতঙ্ক 

যদিও এখনও দুশ্চিন্তা যায়নি। কারণ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির জোর যত বৃদ্ধি পাবে ততই শক্তিশালী হয়ে ধেয়ে আসবে তিস্তা। আশঙ্কায় সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ ইনিই ভারতের 'সবচেয়ে দরিদ্র মানুষ', মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা, সত্য জানলে ভিরমি খাবেন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া