মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে রান্নার গ্যাস ব্যবহার করে ঝালাইয়ের কাজ, খবর পেয়ে কাজ বন্ধ করল পুরসভা

অভিজিৎ দাস | ২৯ জুলাই ২০২৫ ১৯ : ৪৭Abhijit Das

মিল্টন সেন, হুগলি: গৃহস্থালির গ্যাস ব্যবহার করে চলছিল ঠিকাদারের ঝালাইয়ের  কাজ। জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করলেন পুরপ্রধান। ঠিকাদার ফেরিঘাট নির্মাণের কাজ করছিল। ঝালাইয়ের সেই কাজ চলছিল রান্নার গ্যাস ব্যবহার করে, বাণিজ্যিক নয়। কোন্নগর ফেরিঘাটে নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে রান্নার গ্যাস। তড়িঘড়ি বন্ধ করা হল কাজ।

স্থানীয় সূত্রে খবর, কোন্নগর ফেরিঘাটে বেশ কিছু দিন ধরেই নির্মাণের কাজ চলছিল। কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই। পুরপ্রধানের কাছে অভিযোগ আসে যারা ফেরিঘাট নির্মাণের কাজ করছেন, তাঁরা সেখানে ঝালাইয়ের কাজ করার জন্য ব্যবহার করছেন গৃহস্থালির রান্না গ্যাস সিলিন্ডার। যা কার্যত বেআইনি। 

এই প্রসঙ্গে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, সংবাদমাধ্যমের থেকেই তিনি এই খবরটি জানতে পারেন। জানতে পারার সঙ্গে সঙ্গেই পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে গোটা বিষয়টি তিনি জানান। তৎক্ষণাৎ রাজ্য পরিবহন দপ্তর থেকে তাঁর কাছে নির্দেশ আসে এই ধরনের কাজ যেখানে চলছে সেই কাজগুলিকে অবিলম্বে বন্ধ করা হোক। তারপরেই প্রশাসনের তরফে বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বলা হয় অবিলম্বে গৃহস্থালির সিলিন্ডার দিয়ে কাজ বন্ধ করতে হবে। তার পরিবর্তে বানিজ্যিক গ্যাস ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: ‘আমাদের আর মেরো না, সহ্য করতে পারছি না’, বেকায়দায় পড়ে ফোনে বলেছিলেন পাক ডিজিএমও, সংসদে জানালেন মোদি

শুধু ঝালাইয়ের কাজেই নয়। আরও অনেক কাজে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে রান্নার গ্যাস ব্যবহার করতে দেখা যায়। অটোতো প্রায়শই রান্নার গ্যাসে চলে। কিন্তু রান্নার গ্যাসে অটো চালালে বায়ু দূষণ হয় প্রবল। অটোর গ্যাস এবং রান্নার গ্যাস দু’টোই এলপিজি হলেও উপাদানে পার্থক্য অনেক। এলপিজি-র দুই উপাদান বুটেন ও প্রপেন অটোর ক্ষেত্রে ৫০:৫০ অনুপাতে থাকে। কিন্তু কুকিং এলপিজি বা রান্নার গ্যাসে বুটেন ও প্রপেনের অনুপাত ৭০:৩০। রান্নার গ্যাসে ক্ষতিকর হাইড্রোকার্বনও থাকে। কিন্তু রান্নার গ্যাস বায়ুর সংস্পর্শে বা খোলা অবস্থায় পুড়ে যায় বলে ওই হাইড্রোকার্বন বাতাসে মিশে যেতে পারে না। কিন্তু হাইড্রোকার্বন যুক্ত রান্নার গ্যাসে অটো চললে তা ইঞ্জিনের মধ্যেই পোড়ে এবং হাইড্রোকার্বন জমা হয় গাড়ির ইঞ্জিনে। ফলে বাতাসে তৈরি হয় কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস।

কিলোগ্রাম-প্রতি কাটা গ্যাসের দাম পড়ে ৬০ টাকা পর্যন্ত। অন্য দিকে, বাজারে অটো এলপিজি-র লিটার প্রতি দাম প্রায় ৫০ টাকা। অর্থাৎ কেজি প্রতি প্রায় ৯০ টাকা। চোরাই রান্নার গ্যাসে বেআইনি ভাবে অটো চালিয়ে প্রতি কেজিতে প্রায় ৩০ টাকা সাশ্রয় করছেন অটো মালিক বা চালকেরা। কিন্তু বাড়ছে ঝুঁকি ও দূষণ এবং কমছে সেই সব অটোগুলির আয়ু।

এই বিপজ্জনক কারবারে প্রথম বিপদ হতে পারে সিলিন্ডার থেকে পাম্প করে নল দিয়ে রান্নার গ্যাস অটোর জ্বালানি ট্যাঙ্কে ভরার সময়ে। কারণ, বাতাসের সংস্পর্শে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) একটি বিস্ফোরক মিশ্রণ তৈরি করে এবং একটি মাত্র স্ফুলিঙ্গ থেকেই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যেতে পারে।

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া