মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৯ জুলাই ২০২৫ ১৪ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন কমিশন জানিয়েছে ২০০৩ সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এই সংশোধনী চলছে। ইতিমধ্যেই ৫৬ লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গে শেষ বার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সোমবার রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করল কমিশন। আপাতত ১১টি জেলার বিধানসভা কেন্দ্রগুলির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়ার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ২০০২ সালের এসআইআর ভোটার তালিকা নামে ওই তালিকা দেখা যাবে। বিহারেও কমিশন ২০০৩ সালের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা মেনেই এসআইআর চলছে বাংলার প্রতিবেশী রাজ্যে। যদিও বাংলায় আনুষ্ঠানিক ভাবে নিবিড় সংশোধনী চালু হয়েছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি কমিশন। সূত্রের খবর, রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসক (ডিইও), অতিরিক্ত জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা (বিএলও) এই সমীক্ষার কাজ করবেন। সেই অনুযায়ী তাঁদের প্রশিক্ষণের কাজও শুরু হয়েছে।
নির্দিষ্ট সময় অন্তর রাজ্যগুলিতে এসআইআর করে কমিশন। ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে শেষবার রাজ্যগুলিতে এসআইআর অনুষ্ঠিত হয়েছিল। ভোটার তালিকায় থাকা নামগুলির মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে তা খুঁটিয়ে পরীক্ষা করে দেখে কমিশন। বিহারে জুন মাস থেকে চলছে সেই প্রক্রিয়া। ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, ২০০২ সালের ১ জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথি দেওয়ার প্রয়োজন নেই। যাঁদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে, তাঁদের ক্ষেত্রেও কোনও সমস্যা নেই। কিন্তু ২০০২ সালের তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদেরই পারিবারিক এবং এ দেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই করা হবে। সেই তালিকায় যাঁদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনও ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে।

বিহারে এসআইআর নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে। সোমবারের শুনানিতে বিচারপতির বেঞ্চ কমিশনকে প্রশ্ন করে যে, আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে না কেন? এসআইআর-এ কোন কোন নথি বিবেচনা করা হবে, তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। আদালত নির্বাচন কমিশনকে প্রশ্ন করে, "আপনারা কি আধার এবং ভোটার কার্ড গ্রহণ করবেন?" আদালতে পর্যবেক্ষণ, "কমিশনের তালিকা অনুযায়ী, তালিকার কোনও নথিই চূড়ান্ত নয়। আপনি যদি ভোটার কার্ড সহ ফর্ম আপলোড করেন বা আধার সহ, তাহলে আধার হল পরিচয়ের প্রমাণ।"
আরও পড়ুন: অলীক স্বপ্ন দেখছে না কি! বছরে পাঁচ হাজার কেজি সোনা তৈরির দাবি করল মার্কিন সংস্থা, কিন্তু কীভাবে?
বিচারপতি সূর্য কান্ত বলেন, “পৃথিবীর যে কোনও নথি জাল করা যেতে পারে।” দুই বিচারপতির বেঞ্চের আবার প্রশ্ন, “আপনারা আধার এবং ভোটার কার্ড কেন গ্রহণ করছেন না?” কমিশন জবাবে বলে, “আমরা বলছি আধার নাগরিকত্বের প্রমাণ নয়... তবে যে কেউ পরিচয়ের প্রমাণ হিসেবে আধার দাখিল করতে পারেন। আমাদের ফর্মে বলা আছে আপনার আধার নম্বর দিন।” বিচারপতির মন্তব্য, ‘‘এই দু’টি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামিকাল হয়তো দেখবেন, শুধু আধার নয়, ১১টি নথিই জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন।’’
সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকা থেকে ৬৬ লক্ষ নাম বাদ যেতে পারে। এর মধ্যে ২২ লক্ষ মৃত, ৩৬ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন বা খোঁজ নেই, সাত লক্ষের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এবং এক লক্ষ সময়ের মধ্যে নথি জমা দেননি। এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত। আর তা করা হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে। তবে সভাপতির পক্ষ থেকে তাত্ক্ষণিক আলোচনা অনুমোদন না পাওয়ায় লোকসভা ও রাজ্যসভা বারবার উত্তপ্ত হয়ে উঠছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার