শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

স্বাস্থ্য | নিরামিষাশীদের মাথায় ঘিলু কম! মাছ-মাংস খেলেই বাড়ে গ্রে ম্যাটার! বিস্ফোরক তথ্য কেমব্রিজের গবেষণায়

আকাশ দেবনাথ | ২৯ জুলাই ২০২৫ ১২ : ২৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আমিষ না নিরামিষ কোন খাবার বেশি ভাল, তাই নিয়ে বিতর্ক লেগেই থাকে। এবার ফের ঘি পড়ল সেই বিতর্কের আগুনে। সম্প্রতি প্রকাশিত একাধিক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য, নিরামিষাশী মানুষের মস্তিষ্কের আয়তন তুলনামূলকভাবে আমিষভোজীদের থেকে কিছুটা কম। যদিও এই তথ্য শতভাগ ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবুও গড় প্রবণতা তেমনই ইঙ্গিত করছে। আর এর ভিত্তিতে পুষ্টিবিদ ও নিউরোলজিস্টদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হলেও, গবেষণাগুলির বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের খাদ্যাভ্যাস ও তার প্রভাব নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।
এই গবেষণাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ওয়ারক্রিক বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ফিউডান বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষণা। তিন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই সমীক্ষায় ব্রিটেনের বায়োব্যাংকের এর ১৮০,০০০-এর বেশি ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন, যাঁরা দীর্ঘস্থায়ী ভাবে নিরামিষাশী বা সম্পূর্ণ উদ্ভিদ-ভিত্তিক খাদ্য গ্রহণ করেছেন, তাঁদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চলে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থের ঘনত্ব তুলনামূলকভাবে কম ছিল। বিশেষ করে ফ্রন্টাল কর্টেক্স ও হিপোক্যাম্পাসে এই পার্থক্যটি পরিলক্ষিত হয়। প্রসঙ্গত, উল্লেখ্য এই গ্রে ম্যাটার বা ধূসর বস্তুই মানুষের বুদ্ধিবৃত্তির মূল উৎস।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র

কিন্তু কেন এমন হয়?
এর প্রধান কারণ হিসেবে গবেষকরা উল্লেখ করেন ভিটামিন বি ১২, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আয়রন ও জিঙ্ক-এর ঘাটতি। এই সব পুষ্টি উপাদান সাধারণত আমিষ খাদ্য, যেমন- মাছ, মাংস, ডিম ইত্যাদিতে পাওয়া যায়। নিরামিষ খাবারে এসব উপাদান থাকে নামমাত্র। এই সমস্ত উপাদান স্নায়ুর বিকাশ ও কার্যকারিতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই উপাদানগুলি ঘাটতি হলে মস্তিষ্কের গঠন ও কর্মক্ষমতার উপর তার প্রভাব পড়তে পারে।
এমডিপিআই-এর বিখ্যাত বিজ্ঞানপত্রীকা নিউত্রিয়েন্টস-এ প্রকাশিত অপর একটি গবেষণাতেও উঠে এসেছে একই তথ্য। ২০২৫ সালে প্রকাশিত এই গবেষণায় দেখা গিয়েছে নিরামিষাশী শিশুদের ক্ষেত্রে ভিটামিন বি ১২-এর ঘাটতির ফলে মস্তিষ্কের বিকাশ কম। এর ফলে বুদ্ধিবৃত্তির বিলম্বের সম্ভাবনার কথা বলা হয়েছে এই গবেষণায়। এখানে স্পষ্টতই বলা হয়েছে, খাদ্য থেকে এই বিশেষ ভিটামিন না পেলে নিউরোডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশে প্রভাব পড়তে পারে।
তবে গবেষকরা এটিও সতর্ক করে বলেন, মস্তিষ্কের আয়তনে পার্থক্য থাকলেও তা মানেই সব সময় বুদ্ধিমত্তার ঘাটতি হবে এমন নয়। মানুষের বুদ্ধিমত্তা নির্ভর করে বহু জটিল ফ্যাক্টরের উপর। যেমন- নিউরনের সংযোগ, শেখার অভ্যাস, মানসিক উদ্দীপনা, ও বংশগত বৈশিষ্ট্য। মস্তিষ্কের কিছু কাঠামোগত পার্থক্য থাকলেও, তা ব্যক্তির জ্ঞান বা ক্ষমতার সরাসরি পরিমাপক নয়।
তবে তার পরেও পুষ্টিবিদদের মতে, নিরামিষাশীদের উচিত একটি সুষম খাদ্য গ্রহণ করা, প্রয়োজনে সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন বি ১২, ওমেগা-৩, আয়রন ও জিঙ্ক-এর ঘাটতি পূরণ করা উচিত।
সব মিলিয়ে জীবনের নানা পর্যায়ে খাদ্যাভ্যাস যেমন শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, তেমনই মস্তিষ্কের গঠন ও কর্মক্ষমতাকেও কমবেশি প্রভাবিত করতে পারে। এটা গবেষণার মাধ্যমে আরও একবার প্রকাশ্যে এল এই কথা। বিজ্ঞানীরা স্পষ্ট জানাচ্ছেন, প্রতিটি খাদ্যের নিজস্ব ভূমিকা আছে। কেবল নিরামিষ খাদ্য শরীরের সব প্রয়োজনীয়তা পূরণ করতে পারে না।
কাজেই ধর্মান্ধতা, গোঁড়ামি, কিছু স্বঘোষিত পুষ্টিবিদ বা ভণ্ড বাবার উস্কানিতে কান না দিয়ে বিজ্ঞানের কথা শুনুন। বিশেষ করে ভারতের মতো দেশে বহু শিশু অপুষ্টির শিকার। তার মধ্যেই ধর্মের ধ্বজাধারীদের চাপে বেশ কিছু রাজ্যে মিড ডে মিলে বন্ধ হয়ে গিয়েছে ডিম। সুস্থ সমাজ গড়ে তুলতে বিজ্ঞানমনষ্ক হন। আপনার সন্তানের ভাগ্য আপনার হাতেই। তাই তাকে কী খাওয়াবেন সেটাও ভেবে নিন আগেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া