মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৮ জুলাই ২০২৫ ২০ : ০৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: আবার স্বমহিমায় ফিরলেন বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। সোমবার বীরভূমে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এরপরেই তাঁকে কোর কমিটির কনভেনার করা হয়েছে বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে।
এর আগে গত মে মাসে তৃণমূল কংগ্রেসের তরফে জেলায় জেলায় দলের সভাপতি ও চেয়ারম্যানদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল বীরভূম জেলায় দলের সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দল চালানোর দায়িত্ব দেওয়া হয় দলের কোর কমিটির উপরেই। যদিও সেই কোর কমিটির সদস্য হিসেবে অনুব্রতর নাম অন্তর্ভুক্ত করেছিল দল। অন্যান্য সদস্যদের সঙ্গে দলের সাংসদদেরও কমিটিতে 'এক্স অফিসিও' হিসেবে রাখা হয়। স্বাভাবিকভাবেই ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্তে বার্তা যায় বীরভূমের সকলের কাছেই, 'দলে কেউই অপরিহার্য নয়।' সূত্র অনুযায়ী জানা গিয়েছিল, তৃণমূলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কিছুটা ভেঙে পড়ে দলে অনুব্রতর অনুগামীরা।
এরইমধ্যে রবিবার বীরভূম সফরে যান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেখানে পৌঁছনোর পর জেলার অন্যান্য নেতাদের সঙ্গে নেত্রীর সঙ্গে দেখা করতে যান অনুব্রতও। এরপরেই একান্ত সাক্ষাৎকার হয় মমতা ও অনুব্রতর মধ্যে। সাক্ষাৎকার শেষে অনুব্রত বেরিয়ে যান। সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নেরই তিনি জবাব দেননি। তবে কিছু যে একটা হতে চলেছে সেটা বোঝা যায় যখন সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অতিথিদের তালিকায় একেবারে এক নম্বরে অনুব্রতর নাম দেখা যায়। যদিও এই সভায় অনুব্রত এসেছিলেন WBSRDA-এর চেয়ারম্যান হিসেবে। কিন্তু মুখে মুখে শুরু হয় আলোচনা। তবে কি আবার অনুব্রত ফিরতে চলেছেন স্বমহিমায়। সোমবার দুপুরের পরেই যেটা স্পষ্ট হয়ে যায়। কোর কমিটির কনভেনার করা হয় অনুব্রতকে।
বীরভূমে অনুব্রত বনাম কাজল শেখের দ্বন্দ অনেকের কাছেই চর্চার বিষয়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের কোর কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সকলকে একসঙ্গে চলতে হবে। অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।
কখনও চরাম চরাম, আবার কখনও গুড় বাতাসা, রাজ্য রাজনীতিতে অনুব্রতর এই ধরনের কথা সকলের কাছেই চর্চার বিষয়। এর জন্য বারবার তাঁকে বিঁধেছেন বিরোধী নেতা-নেত্রীরা। এর আগে গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার পর তিহার জেলে বন্দি ছিলেন অনুব্রত। আপাতত জামিনে মুক্ত আছেন। উল্লেখ্য, জেলবন্দি থাকার সময়েও অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল। সম্প্রতি, তাঁর সঙ্গে স্থানীয় এক পুলিশ আধিকারিকের বাক্যালাপ সামনে আসার পর দলের তরফে তাঁকে ভৎর্সনা করা হয়। তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়ে দেয় অনুব্রতর এই বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস ছিল। জেলা থেকে সেই সভায় যোগ দিতে আসেন অনুব্রত। কিন্তু রটে যায় তাঁকে নাকি মূল মঞ্চে উঠতে দেওয়া হয়নি। কৌতূহল সৃষ্টি হয়, তবে কি অনুব্রতর সঙ্গে দল দূরত্ব তৈরি করছে? যদিও সব জল্পনার অবসান ঘটল সোমবার। যেখানে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে কোর কমিটির কনভেনার করে তৃণমূল বুঝিয়ে দিল এখনও অনুব্রতর উপর দলের ভরসা অটুট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার