মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুপুরেই অন্ধকারে ঢাকল কলকাতা, ধেয়ে আসছে প্রবল ঝড়-জল, আগামী তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই ছ’জেলায় ব্যাপক দুর্যোগ

কৌশিক রয় | ২৮ জুলাই ২০২৫ ১৬ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটির প্রভাবে বাংলার জেলায় জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দুপুরেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় শহর কলকাতার আকাশ। সঙ্গে সঙ্গে নামে বৃষ্টিও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা ছাড়াও মালদা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হুগলি জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। ভারী বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতায় শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থিত নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে পন্না, ডালটনগঞ্জ, পুরুলিয়া হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় এক বা দু’টি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সোমবার সকাল থেকেই, বাঁকুড়া-ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। সকাল থেকে আকাশ কালো।

আরও পড়ুন: 'বাঙালি হেনস্থা' রুখতে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার নির্দেশ মমতার, সতর্ক করলেন ভোটার তালিকা নিয়েও

দিনের একেবারে প্রথমভাগে হাওয়া অফিসের আপডেটে জানানো হয়েছিল, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনায় তুমুল বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা। হাওয়া অফিসের সতর্কতা, সোমবার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে দিনভর। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। একই সঙ্গে দক্ষিণের জেলাগুলিতে অন্তত ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবারেও জেলায় জেলায় বৃষ্টি সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার রাজ্যের পাঁচ জেলা ছাড়া, বাকি সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিপদ বাড়াবে ঝোড়ো হাওয়া। ৩০ আগস্ট, বুধবার, উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিসে।

তবে সেদিনেও দুর্যোগ থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। একাধিক জেলায় সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। কেবল এই দুদিনেই নয়, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি জারি থাকবে। তবে, বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট।‌ যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।

আরও পড়ুন: পাথরের উপর বসে কাজ করতে গিয়ে প্রচন্ড দাবদাহে প্রৌঢ়ার ভয়ানক পরিণতি, চিকিৎসকরা কী বললেন? জানুন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া