মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১৫ : ২৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাঙালি অস্মিতা রক্ষায় এবার বড় পদক্ষেপের পথে রাজ্য। ভিন রাজ্যে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ করতে এবার তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমাদের ২২ লক্ষ শ্রমিক যারা বাইরে কাজ করেন তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার। বর্তমানে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে 'সেল' তৈরি করেছে তার দায়িত্বে আছেন বীরভূমের বাসিন্দা ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এদিনের সভা থেকে তাঁকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সামিরুল ওঁদেরকে ফেরানোর ব্যবস্থা করো।'
এই শ্রমিকদের জন্য রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে এঁদের থাকার ব্যবস্থা যেমন করে দেওয়া হবে পাশাপাশি এঁদের কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে। প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে ভিন রাজ্য বা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে এসেছে। প্রয়োজনীয় নথিপত্র থাকলেও তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক বা মারধরের অভিযোগও উঠে এসেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া এই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে তৈরি করা হয়েছে হেল্পলাইন। মুখ্যমন্ত্রী বারবার সরব হয়েছেন এই অত্যাচারের অভিযোগে। এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগোলেন বলে মনে করা হচ্ছে।
যদিও এর আগে গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ থেকেও ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলাধুনা করেন মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পরিষ্কার জানিয়ে দেন কোনোভাবেই এই জিনিস মেনে নেওয়া যাবে না। দরকারে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন।
এদিনের বৈঠকে ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গেও জেলাশাসকদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জেলাশাসকদের অনেক সময় দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। তিনি বলেন, 'জেলাশাসকদের চোখ-কান খোলা রাখতে হবে। দিল্লিতে ১০০০ জনকে প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমাদের জানানো হয়নি। জেলাশাসকদের উচিত ছিল আমাকে বা মুখ্যসচিবকে বলা। কিন্তু সেটা তাঁরা করেননি।'

বিহারের পর পশ্চিমবঙ্গেও বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) শুরু করতে পারে নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে বিএলও-দের উদ্দেশ্যে বলেন, ভোটার তালিকা থেকে যেন কারুর নাম বাদ না যায় সেটা দেখবেন। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। তিনি স্পষ্ট করে দেন, ভোটার তালিকা সংশোধনের কাজে সতর্কতা এবং মানবিকতা বজায় রাখতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার