শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৭ জানুয়ারী ২০২৪ ১৫ : ৫৫Riya Patra
বহরমপুর শহরে সত্যেন চৌধুরীর রাজনৈতিক উত্থান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে। কংগ্রেসে থাকার সময় তাঁর বিরুদ্ধে খুন সহ একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। তবে পরে তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালতিয়া এলাকাতে নিজের বাড়ির কাছেই সম্প্রতি সত্যেনবাবু একটি ফ্ল্যাট নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। রবিবার দুপুরে তিনি "লেবার পেমেন্ট" করার জন্য সেখানেই বসে ছিলেন। সেই সময়ে হঠাৎই তিনজন যুবক একটি বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সূত্রের খবর, সত্যেনবাবুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়।
যুগর হালদার নামে সত্যেন চৌধুরীর এক ঘনিষ্ঠ বলেন, "গুলি চলার ঘটনার মিনিট পাঁচেক আগেও আমি সত্যেনবাবুর সঙ্গে ছিলাম। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতি না করে ব্যবসায়িক কাজেই মনোনিবেশ করেছিলেন। কী কারণে তাঁকে গুলি করে খুন করা হল আমরা বুঝতে পারছি না।"তবে তিনি জানান, "সম্প্রতি সত্যেনবাবুর সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের কয়েকজনের একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়।"
বহরমপুর পুরসভার চেয়ারম্যান, "নাড়ুগোপাল মুখার্জি বলেন সত্যেনবাবু আমাদের অভিভাবক ছিলেন। বিভিন্ন সামাজিক কাজের জন্য আমরা তাঁর কাছ থেকে পরামর্শ নিতাম। তাঁর মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনার।"
তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, "এক সময় অধীর চৌধুরীর ছায়া সঙ্গী ছিলেন সত্যেন চৌধুরী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১৯ সাল পর্যন্ত আমি তাঁকে সক্রিয়ভাবে তৃণমূলে আমার পাশে পেয়েছি। তবে বর্তমানে তিনি দলের কোনও পদে ছিলেন না।"
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার বিস্ফোরক দাবি করে বলেন , "এই জেলার দু"জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করার পরিকল্পনা করছিলেন। এর মধ্যস্থতা করছিলেন সত্যেনবাবু। আমার জানা নেই এই কারণে খুন কি না। আমি গোটা ঘটনাটি লিখিতভাবে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে জানাব। "
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার