মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১১ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন রাজ্যের জেলায় জেলায় নিম্নচাপের বৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টিতে জলমগ্ন অবস্থা চতুর্দিকে। বৃষ্টিতে সাহায্য যতটা হয়েছে, বেহস্কিছু এলাকার মানুষ দুর্ভোগেও পড়েছেন। গভীর নিম্নচাপ রাজ্য থেকে সরেছে। যদিও হাওয়া অফিস যা পূর্বভাস দিচ্ছে, তাতে স্পষ্ট গভীর নিম্নচাপ রাজ্য থেকে সরে গেলেও, রেহাই নেই দুর্যোগ থেকে। তার কারণও জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের উপর থেকে নিম্নচাপ সরে গেলেও, রয়ে গিয়েছে অক্ষরেখা। অন্যদিকে অপর আরও এক অক্ষেরেখার প্রভাব পড়ছে রাজ্যের জেলাগুলির উপর। হাওয়া অফিস জানাচ্ছে, সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বিকানের, কোটার উপর দিয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ডালটনগঞ্জ, দিঘা পেরিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে বর্তমানে৷ এর প্রভাবও পড়েছে গাঙ্গেয় বঙ্গের উপর স্বাভাবিকভাবেই। ফলে, জোড়া অক্ষরেখা এখন আরও কিছুদিন ভোগাবে রাজ্যের জেলাগুলিকে।
সোমবার সকাল থেকেই, বাঁকুড়া-ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। সকাল থেকে আকাশ কালো। দিনের একেবারে প্রথমভাগে হাওয়া অফিসের আপডেটে জানানো হয়েছিল, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনায় তুমুল বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা। হাওয়া অফিসের সতর্কতা, সোমবার, ২৮ জুলাই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে দিনভর। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। একই সঙ্গে দক্ষিণের জেলাগুলিতে অন্তত ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, তেমনটাই জানাচ্ছে মৌসম ভবন।
আরও পড়ুন: সোমবার ভোরে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মন্দির চত্বরে দুইটি বিদ্যুৎস্পৃষ্ট ও হুড়োহুড়ির ঘটনায়
হাওয়া অফিস জানাচ্ছে, ২৮ জুলাই, সোমবার, দিনভর, শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি। এদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন, দুইই স্বাভাবিকের চেয়ে কম। বেলা বাড়লে শহরে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা।
২৯ তারিখ, অর্থাৎ মঙ্গলবারেও জেলায় জেলায় বৃষ্টি সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার রাজ্যের পাঁচ জেলা ছাড়া, বাকি সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিপদ বাড়াবে ঝোড়ো হাওয়া। ৩০ আগস্ট, বুধবার, উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষতি-বাদলা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিসে। তবে সেদিনেও দুর্যোগ থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিস পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। একাধিক জেলায় সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। কেবল এই দুদিনেই নয়, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি জারি থাকবে। তবে, বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট। যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার