মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৭ জুলাই ২০২৫ ২২ : ৩৭Arya Ghatak
মিল্টন সেন, হুগলি,২৭ জুলাই: ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রকাশ্য সভায় প্রধান মন্ত্রীকে কটাক্ষ। বাঙালিদের হেনস্থা ও এফআইআর প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি মন্তব্য করেছেন, নরেন্দ্র মোদির বায়োলজিক্যাল জন্ম হয়নি। তাঁকে "পুষব্যাক" করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিৎ।
রবিবার উত্তরপাড়ার মাখলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি । তিনি আরও বলেন, যারা বাংলাকে ছোট করবে, বাংলা ভাষাকে ছোট করবে, তাদেরকে আমরা কখনও কোনওভাবে মেনে নিতে পারব না। আমরা সব ধর্ম জাতি এবং সব ভাষাভাষীর মানুষকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোট করতে চায়, বাংলা ভাষায় কথা বললে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার বিরুদ্ধে আমরা অবিলম্বে গর্জে উঠবো।
বাংলা আমার দীপ্ত স্লোগান। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। বাংলা ভাষাকে সহ্য না করতে পারলে, থাকবেন না এখানে। কীসের স্পেশাল ইনটেনসিভ রিভিউ। আমি যদি বাড়িতে না থাকি আমার ভোটার লিস্টে নাম উঠবে না। এটা কি ধরণের কথা। প্রশ্ন ছোড়েন সাংসদ। নরেন্দ্র মোদি নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদি বায়োলজিক্যাল সন্তান নন, বরং তিনি স্পিরিচুয়াল সন। কারণ বায়োলজিক্যালি তাঁর জন্ম হয়নি।
এই প্রসঙ্গে সাংসদ কল্যাণ ব্যানার্জি কটাক্ষ করে বলেন মা কালিরও বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালি কি ইন্ডিয়ান সিটিজেন? না শিব ইন্ডিয়ান সিটিজেন? না শ্রী রাম ইন্ডিয়ান? যদি নরেন্দ্র মোদির বায়োলজিক্যাল জন্মই না'ই হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদি ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে। তাহলে তাঁকে পুশব্যাক করে দেব দেবীদের কাছে পাঠিয়ে দেয়া উচিৎ। তিনি আরও বলেন অদ্ভুত এক দেশ চলছে। অদ্ভুত এক দেশে আছি আমরা।
এ বিষয়ে বলতে গিয়ে তিনি যোগ করে বলেন, ভোটাররা সরকার ঠিক করে। এখন সমস্তটা উল্টে গিয়েছে। নরেন্দ্র মোদির সরকার বলছে আমি ঠিক করে দেব কারা ভোটার হবে, না হবে। উনি ঠিক করবেন কে ভোটার হবে কি না হবে।
বিজেপির লোক আর বিজেপির সঙ্গে যারা রয়েছে তাদের ছাড়া কাউকে ভোটার রাখবে না। নির্বাচন কমিশনেও তাই। বিজেপির পার্টি অফিস থেকে মুছলেখা নিয়ে এসো তবে তোমার নাম ভোটার লিস্টে থাকবে। এসব মেনে নেওয়া যাবেনা। এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদের। সারা বাংলা, এমনকি সারা ভারত বর্ষ ব্যাপী আন্দোলন করতে হবে আমাদের। স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা এক নম্বর জায়গায় ছিল। বাঙলিদের পর ছিল পাঞ্জাবিরা। আমরা কোনওরকম লাল চোখ সহ্য করব না। 'নরেন্দ্র মোদি জি জেনে রাখুন বাঙলিদের রোষেই কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হবে।' বলেন সাংসদ কল্যাণ৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার