শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাচারের জন্য বেছে নেওয়া হয়েছিল শিয়ালদহ স্টেশনকে, ধৃতদের হাতেনাতে ধরে ১২১ কেজি গাঁজা উদ্ধার আরপিএফের

কৌশিক রয় | ২৭ জুলাই ২০২৫ ১৮ : ৫৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন নারকো’ অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ট্রেনের মাধ্যমে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা রুখে দিলেন আরপিএফের আধিকারিকরা। জানা গিয়েছে, গোপন সূত্রে আরপিএফের কাছে খবর ছিল শনিবার শিয়ালদহ স্টেশনে গাঁজা পাচারের ছক রয়েছে। সেই খবরের ভিত্তিতে শনিবার শিয়ালদহ স্টেশনে বিশেষ অভিযান চালায় আরপিএফের স্পেশাল টিম। শনিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশনে পৌঁছনো ১৩১৪৮ ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আটজন সন্দেহভাজনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, দুই মহিলা এবং দুই কিশোর।

ধৃতদের ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ছ’টি ব্যাগে মিলেছে ১২১ কেজি গাঁজা। জানা যাচ্ছে, এই বিপুল পরিমাণ মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের এবং বাজেয়াপ্ত মাদকদ্রব্য শিয়ালদহ জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, ‘অপারেশন নারকো’ নামক বিশেষ অভিযানের মাধ্যমে রেলপথে যাত্রী ও পরিবহন নিরাপত্তা বজায় রাখাই লক্ষ্য। শিয়ালদহ ডিভিশনের আরপিএফ জানিয়েছে, ভবিষ্যতেও তারা মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, কিছুদিন আগে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিধাননগর রোড স্টেশন থেকে ৫১.২১ কেজি গাঁজা উদ্ধার করে শিয়ালদহ ডিভিশনের আরপিএফ (রেল প্রোটেকশন ফোর্স)। জানা গিয়েছে, ঘটনায় গ্রেপ্তার করা হয় চার জন মাদক পাচারকারীকে। যার মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানায় রেল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ১১ লক্ষ টাকার কাছাকাছি। রেল সূত্রে খবর, ধৃতরা উত্তরবঙ্গ এক্সপ্রেস সফর করছিলেন। আগে থেকেই নজর রাখা আরপিএফের দল দক্ষিণেশ্বর এবং বিধাননগর রোড স্টেশনে প্রস্তুত ছিল। সেখানেই এই চারজনকে চিহ্নিত করে আটক করা হয়। তদন্তে ধৃতরা স্বীকার করে, তারা বামনহাট ও ফালাকাটা স্টেশন থেকে গাঁজা সংগ্রহ করে কলকাতায় এক অজ্ঞাত ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার কাজ করছিলেন।

গোটা কাজের জন্য তাদের প্রত্যেককে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তুলে দেওয়া হয় শিয়ালদা জিআরপির হাতে। বর্তমানে দমদম এবং বিধাননগর রোড স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে কারণে তো বটেই পাশাপাশি যাত্রীদের সুরক্ষার দিক ভেবেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই দুটি স্টেশনের মাধ্যমে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ের ভিড় সামলানো কার্যত এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। রেল সূত্রে জানা গিয়েছে, স্বাভাবিক দিনে বিধাননগর স্টেশনে দৈনিক প্রায় ১.৭ লক্ষ যাত্রী ওঠানামা করেন। যার মধ্যে সকাল ও সন্ধ্যার পিক আওয়ারে অর্থাৎ শুধুমাত্র অফিস টাইমে ১ লক্ষের বেশি যাত্রীর ভিড় হয়। একইভাবে দমদম স্টেশনের দৈনিক যাত্রীসংখ্যা গড়ে ১.৫ লক্ষ ছাড়িয়েছে বর্তমানে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া