শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৭ জুলাই ২০২৫ ১৭ : ২৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আমাদের শরীরের প্রতিটি অঙ্গের নিজস্ব ভূমিকা রয়েছে। দেহের গুরুত্বপূর্ণ যন্ত্রগুলির কথা উঠলেই মনে পড়ে ব্রেন, হার্ট, লিভার কিংবা কিডনির কথা। কিন্তু এর বাইরেও এমন কিছু অঙ্গ আছে যেগুলি নীরবে নিজের কাজ করে যায়। তেমনই একটি অঙ্গ হল পায়ের কাফ মাসল। চিকিৎসা বিজ্ঞানে প্রায়শই একে বলা হয় ‘দ্বিতীয় হৃদযন্ত্র’। শুনে চমক লাগতেই পারে, কিন্তু এই উপমা একেবারেই অতিরঞ্জিত নয়। এর নেপথ্যে আছে কঠিন শরীরতত্ত্ব ও রক্তসঞ্চালনের গভীর বিজ্ঞান।
কাফ মাসল আসলে কী?
কাফ মাসল বলতে মূলত দু’টি পেশিকে বোঝানো হয়- গ্যাস্ট্রোকনিমিয়াস ও সোলিয়াস। এই দুটি পেশি পায়ের পেছনের অংশে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত। আপনি যখন হাঁটেন, দৌড়ন বা সিঁড়ি ওঠেন, তখন এই মাসলগুলিই পায়ের চাপ ও দেহের ভার বহন করে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
কেন বলা হয় ‘দ্বিতীয় হৃদযন্ত্র’?
আমাদের আসল হৃদযন্ত্র প্রতিনিয়ত রক্ত পাম্প করে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। কিন্তু ভেবে দেখুন হার্ট উপরের দিকে থাকে আর পা নিচের দিকে। তাই নিচের অর্থাৎ পা পর্যন্ত রক্ত পাঠানো যতটা সহজ, উল্টো দিক থেকে সেই রক্ত আবার উপরের দিকে পা থেকে হৃদপিণ্ডে ফেরত পাঠানো ততটাই কঠিন। এখানেই বড় ভূমিকা নেয় কাফ মাসল। এই মাসলগুলি যখন সংকুচিত হয় (চলাফেরা বা ব্যায়ামের সময়), তখন তা পায়ের শিরাগুলিতে চাপ ফেলে এবং নিচ থেকে রক্ত উপরের দিকে ঠেলে দেয়। এই কাজ অনেকটা হৃদযন্ত্রের রক্ত পাম্প করার মতো। তাই একে বলা হয় ‘দ্বিতীয় হার্ট’ বা ‘প্রান্তিক হার্ট’ বলা হয়।
চলাফেরা কম হলেই বাড়ে বিপদ
দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা বা এক জায়গায় বসে থাকার ফলে কাফ মাসলের কাজ ব্যাহত হয়। তখন রক্ত নীচের দিকে জমা হতে থাকে, শিরার ওপর চাপ বাড়ে। এর ফলে ভ্যারিকোজ ভেইন, পা ফোলা, এমনকি ডিপ ভেইন থ্রোম্বোসিস-এর মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। বিশেষত অফিসে দীর্ঘক্ষণ বসে থাকা কর্মচারীদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। তাই বর্তমানে চিকিৎসকেরা বসে কাজ করার ফাঁকে ফাঁকে সামান্য হাঁটাহাঁটির পরামর্শ দিচ্ছেন। যাতে কাফ মাসলের স্বাভাবিক সংকোচন-প্রসারণ অব্যাহত থাকে।
সতেজ রাখুন আপনার ‘দ্বিতীয় হৃদযন্ত্র’কে
নিয়মিত হাঁটাহাঁটি: দিনে অন্তত ৩০ মিনিট হেঁটে কাফ মাসলকে সক্রিয় রাখুন।
স্ট্রেচিং ও এক্সারসাইজ: বিশেষ কিছু কাফ স্ট্রেচ ও পায়ের ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।
জলের পরিমাণ বাড়ান: শরীরে পর্যাপ্ত জল থাকলে রক্তের ঘনত্ব স্বাভাবিক থাকে। জল কম খেলে রক্তের ঘনত্ব বেড়ে যায়। ফলে পেশির সংকোচন ও প্রসারণে সমস্যা হয়।
সব মিলিয়ে, একথা বলাই যায় যে যখন আপনি চুপচাপ হাঁটছেন বা দাঁড়িয়ে রয়েছেন, তখন আপনার ‘দ্বিতীয় হৃদযন্ত্র’ নিরবধি কাজ করে চলেছে। রক্ত ফিরিয়ে আনছে হার্টে। তাকে অবহেলা করলে ক্ষতি কিন্তু হবে আপনারই। তাই পায়ের এই গুরুত্বপূর্ণ মাসলকে সক্রিয় রাখুন, সুস্থ থাকুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ