মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আজ ১২ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামী সাতদিন কোন জেলায় কতটা দুর্যোগ? রইল আবহাওয়ার মেগা আপডেট

পল্লবী ঘোষ | ২৭ জুলাই ২০২৫ ০৯ : ১৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভরা শ্রাবণে জল থইথই শহর থেকে গ্রাম। টানা ভারী বৃষ্টি বাংলা জুড়ে। জল যন্ত্রণা থেকে সহজেই মিলবে না রেহাই। একটানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের ভ্রুকুটিতে আরও দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। রবিবাসরীয় সকাল থেকে জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতাও জারি রয়েছে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে দিনভর মেঘলা আকাশ থাকবে। আজকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জল জমার সমস্যা থেকে আর রেহাই মিলবে। 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অতিক্রম করে পশ্চিম দিকে এগোবে। রবিবারের মধ্যে ধীরে ধীরে তা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে বর্তমানে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে৷ ফলে, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে৷ 

 

আরও পড়ুন: কথাবার্তা একদমই চোস্ত ইংরেজিতে, রাতারাতি সমাজমাধ্যমে বিখ্যাত হওয়ার চেষ্টা, একসঙ্গে উধাও নামী স্কুলের পাঁচ ছাত্রী, অবশেষে রহস্যভেদ

 

আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বৃষ্টির এমন পরিস্থিতি৷ জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 

 

আজ, রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।‌ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায়। আগামী বুধবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট।‌ যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সোমবার কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া